রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দ্য ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার গাজী আনিস

বিভিন্ন আত্মউন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের জন্য ডিউক অব এডিনবার্গ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন আনিসুর রহমান (গাজী আনিস)।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্টুডেন্টস অ্যাফেয়ার্সের মাধ্যমে আন্তর্জাতিক এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নিয়ে তিনি অ্যাওয়ার্ড অর্জন করেন।

সোমবার (১৬ নভেম্বর) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সনদ ও ব্যাজ হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিআইইউর প্রশাসনিক কর্মকর্তা ফাহমি হাসান, সাইকোলোজিস্ট বিলকিস খানম, প্রশাসনিক কর্মকর্তা এবং অ্যাওয়ার্ড লিডার মো. নাসিম হাওলাদার, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. কাওসার হামিদ।

এ প্রসঙ্গে গাজী আনিস বলেন, আমি সব সময় সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করার চেষ্টা করি। এই পুরস্কার আমার কাজের গতি বাড়িয়ে দিলো। অদূর ভবিষ্যতে আরও অনেক সৃষ্টিশীল কাজে মনোযোগ দিতে পারব। আশা করি, অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারব।

যুক্তরাজ্যভিত্তিক ডিউক অব এডিনবার্গ’স ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ব্রিটিশ রাজ পরিবারের দ্বারা পরিচালিত। এর যাত্রা শুরু ১৯৫৬ সালে প্রিন্স ফিলিপের হাত ধরে। বর্তমানে ১৪৪টির বেশি দেশে এই অ্যাওয়ার্ডের কার্যক্রম চলছে। এই কার্যক্রমের মাধ্যমে বিশ্বে তরুণদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব, উদ্যমী, সাহসী, আত্মবিশ্বাসী এবং সামাজিক কাজে দক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। তরুণরা নিজ দেশে কাজ করার পাশাপাশি বিশ্বের মাঝে নিজ দেশকে পরিচিত করার সুযোগ পায়।

গাজী আনিস ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন। বর্তমানে কাজ করছেন বেসরকারি টেলিভিশন আরটিভিতে। এছাড়া দেশের বৃহৎ সেচ্ছাসেবী সংগঠন প্রথম আলো বন্ধুসভার ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক তিনি।

গাজী আনিসের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।
ছেলেবেলা থেকেই সামাজিক সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত তিনি। যুক্ত ছিলেন রোভার স্কাউটের সঙ্গে। দায়িত্ব পালন করেছেন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সহ-সভাপতি হিসেবে। এজিং সাপোর্ট ফোরাম, ইয়্যুথ এগেইনস্ট হাঙ্গার, সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ