বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

“ধানের শীষে ভোট দিন আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো”

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা-২(সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান গণমানুষের নেতা আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেছেন, সাতক্ষীরা-২আসনের উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। এজন্য এলাকাবাসীর সহযোগিতা চাই। মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সদর উপজেলার কদমতলা বাজারসহ রাস্তার দু’ধারের সড়কে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের সদর নির্বাচনী এলাকায় ধানের শীষ বিজয়ের লক্ষ্যে গণসংযোগকালে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন এবং সাথে কুশল বিনিময়কালে সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ এসব কথা বলেন।

তিনি বলেন, আমাকে দোয়া ও ভালোবাসায় ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করুন, আমি আপনাদের সেবক হয়ে কাজ করবো। গণসংযোগের একাধিক অনুষ্ঠানে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি এমপি নির্বাচিত হলে আগে নাগরিকদের অধিকার সুনিশ্চিত করবো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর এবং এলাকার মানুষের কল্যাণের প্রতি নজর দিতে দেবো। কৃষকদের বন্ধু উল্লেখ করে আলহাজ্ব মো. আব্দুর রউফ বলেন, কৃষকরা হচ্ছে আমাদের প্রাণ। তাদেরকে সহযোগিতা করতে আমি বদ্ধপরিকর। আমার নির্বাচনী এলাকায় কোনো ধরনের শঙ্কা নেই, শান্তিপূর্ণভাবে গণসংযোগ অব্যাহত রাখছি। এমপি নির্বাচিত হলে সাতক্ষীরা সদর ও দেবহাটার উন্নয়নে ব্যাপক পরিকল্পনার কথা জানান তিনি। বিএনপি’র এই শীর্ষ নেতা বলেন, প্রতিটি সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, অস্ত্রবাজদের প্রতিহত করবো। একটি মডেল সাতক্ষীরা-২আসন উপহার দেবো বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানকে।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন কদমতলা বাজার কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম বুলবুল, সদর থানা জাসাসের সহ-সভাপতি রইসুল হক টুকু, লাবসা ইউনিয়ন বিএনপি নেতা মীর মামুন হাসান, আব্দুর রহমান বাবু, শেখ নিজামুল হক শিমুল, মো. আশরাফুজ্জামান, সাহেদ আহমেদ সুমিত, সদর থানা তাঁতীদলের আহবায়ক আবু তুহিন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান ও রেজাউল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীরা বলেন, তারেক রহমান দেশে ফেরার পর থেকে বিএনপির ধানের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফের ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা, গণসংযোগ ও পথসভায় নারী-পুরুষের ঢল জনসমূদ্রে রুপ নিচ্ছে। ধানের শীষের গণজোয়ারে বিজয় নিশ্চিত হবে বলে মনে করছেন সাধারণ ভোটার ও সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা