শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে এসপি সাদিরা খাতুন

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন।

শনিবার (৩০ সেপ্টেম্বর) পরিদর্শন উপলক্ষে নড়াইল সদর কোর্ট উপস্থিত হলে নড়াইল সদর কোর্ট পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপারকে সশস্ত্র সালাম প্রদর্শন করেন নড়াইল সদর কোর্ট অফিসার এসকে আব্দুল্লাহ আল সাইদ। পরিদর্শন শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে মামলা তদন্ত বিষয়ে যাবতীয় নথি পর্যালোচনা ও যথাযথ সংরক্ষণ, মামলার ব্রিফ তৈরি, প্রশাসনিক কার্যক্রম, সিডিএমএস যাচাই এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে কোর্ট পুলিশ পরিদর্শকসহ অন্যান্য পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া আসামী হেফাজতকালে সর্বদা সতর্কতা ও এ সংক্রান্ত আইনানুগ নিয়মসমূহের প্রতিপালন, আসামী ও ভিকটিমদের নিরাপত্তা নিশ্চিত করা, মালখানা রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ করা, মামলার আলামত নিষ্পত্তি করা, যথানিয়মে ইউনিফর্ম পরিধান করা, কোর্ট প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন। তিনি কোর্ট পুলিশকে বিজ্ঞ আদালতের রোল মডেল ও আস্থার আশ্রয়স্থল” হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ও বিষয়টি নিশ্চিত করার জন্য কোর্ট পুলিশ পরিদর্শককে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার কোর্ট সংশ্লিষ্ট সকল পুলিশদের সাথে মতবিনিময় করেন ।
এ সময় পুলিশ পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, পুলিশ পরিদশর্ক মোঃ শহিদুল ইসলাম, নড়াইলসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

নড়াইলে বিএনপির শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ২ বিএনপি নেতা নিহত

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকবিস্তারিত পড়ুন

নড়াইলে দুই পক্ষের সংঘ*র্ষ, বাবা-ছেলেসহ নিহ*ত ৪

নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপবিস্তারিত পড়ুন

  • নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র
  • নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার
  • নড়াইলে দুই ব্যক্তি খু*ন
  • নড়াইলে সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামি গ্রেফতার
  • নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
  • নড়াইলে রমজান মাসে বাজার মনিটরিং শুরু করছেন ইউএনও সঞ্চিতা বিশ্বাস
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার
  • নড়াইলে ইয়াবাসহ যশোরের রিদয় গ্রেফতার
  • নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ৩
  • নড়াইলে কৃষকদের মাঝে প্রাইম ব্যাংকের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ
  • নড়াইলে ইট-সুরকির জোড়াতালিতে সড়ক, চলাচলের অনুপযোগী