বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে কর্তব্যরত ও অবসরে যাওয়ার পর মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দোয়া মাহফিল

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) অনুপ্রেরণায় জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণকারী উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম সহ বাংলাদেশের যে সকল পুলিশ সদস্য কর্তব্যরত অবস্থায় এবং অবসরে যাওয়ার পর মৃত্যুবরণ করেছেন তাদের সকলের মাগফিরাতের উদ্দেশ্যে সোমবার (৩১ জানুয়ারি) পুলিশ লাইনস্ জামে মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত আমরা অনেক সৎ, দক্ষ ও নিষ্ঠাবান পুলিশ সদস্যকে হারিয়েছি। এ সময় পুলিশ সুপার কর্তব্যরত অবস্থায় এবং অবসরে যাওয়ার পর মৃত্যুবরণকারী সকল পুলিশ সদস্যদের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবার-পরিজনের সার্বিক মঙ্গল কামনা করে সমবেদনা প্রকাশ করেন।

এ সময় এস, এম,কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর), মীর শরিফুল হক, ডিআইও(১), জেলা বিশেষ শাখা, মোঃ শওকত কবীর, অফিসার ইনচার্জ, নড়াইল সদর থানা, শিমুল কুমার দাস (ওসি ডিবি), জেলা গোয়েন্দা শাখা, নড়াইল সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার