শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ডিবি পুলিশের সঙ্গে এসপির মতবিনিময়

নড়াইল ডিবি ও ডিএসবি’র পুলিশ সদস্যের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপারের কার্যালয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) অফিসার ও ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা রক্ষা সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

পুলিশ সুপার বলেন, গোপন তথ্য সংগ্রহ, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চোরা কারবারী, প্রতারক, চাঁদাবাজ এবং চুরি ও ছিনতাইকারীদের আইনের আওতায় আনা সহ সকল ধরনের অপরাধ দমন আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যদের আরো বেশি সক্রিয় হতে হবে। কোন পুলিশ সদস্যের ব্যক্তিগত, পারিবারিক বা অফিসিয়াল সমস্যা অথবা ছুটি নিয়ে কোন সমস্যা থাকলে তা কল্যাণ সভায়, রোলকলে, পার্ট-২ তে অথবা সরাসরি উপস্থাপন করতে হবে এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।

এ সময় ডিআইও১ মীর শরিফুল হক, জেলা বিশেষ শাখা ওসি ডিবি শিমুল কুমার দাসসহ ডিবি ও ডিএসবি’র সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল