শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নবাবগঞ্জের বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়ার উঠান বৈঠক

গত ২১ ডিসেম্বর ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন পরিষদের ২৫ বছর যাবত নির্বাচিত চেয়ারম্যান হিল্লাল মিয়ার নির্বাচনের প্রস্তুতি সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মোঃ লুৎফুর রহমান, আমজাদ হোসেন মোল্লা লিটন, আউয়াল মাস্টার, প্রিন্সিপাল রবীন্দ্রনাথ, মতিয়ার রহমান, পারভেজ রহমান , সায়েম ভুলু দেওয়ান, মজিবুর রহমান, তাহের মাস্টার, আবুল কাশেম, রাজ্জাক মিয়া, জাহাঙ্গীর, নীলু শীল, ডাক্তার শ্যামলাল, সুজন, মাসুম এবং হাজী আব্দুল মালেক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, হাসনাবাদের মানুষ অনেক গুণী মানুষ। আমাদের এই এলাকা হাসনাবাদের মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং এসব মানুষের বসবাস এলাকায়। আমরা সারাদেশের ন্যায় বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করছি। আমাদের এই আজকের উঠোন বৈঠকে এতলোকের সমাগম দেখে আমি অভিভূত। উঠান বৈঠকে মূলত এত লোকজন হয়না। আমার কোন শক্তি নেই, আপনারাই আমার শক্তি, আপনারা ভালো থাকলে, আমি ভালো থাকবো। আপনারা সন্ত্রাস করেন না বলেই আপনারা ভালো মানুষ এবং আমিও ভালো আছি। এই এলাকা মুসলিম, হিন্দু, খ্রিস্টান সমন্বয়ে এই বন্ধুরা ইউনিয়ন পরিষদ। আমরা বেঁচে আছি এবং সকলেই আমরা হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। এখানে প্রত্যেক ধর্মীয় লোকেরা তাদের ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করতে পারে। দীর্ঘদিন আমি আপনাদের সেবা করে যাচ্ছি, অনেকদূর এগিয়ে নিয়ে গেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের এলাকার সর্বশ্রদ্ধেয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান এমপি যিনি আমাদের সকলের অভিভাবক। তিনি অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। অনেক মেঘা কার্যক্রম তিনি হাতে নিয়েছেন। এই ইউনিয়নের ৪৭টি রাস্তা সালমান এফ রহমান করে দিবে বলে আশ্বাস দিয়েছেন, অনেক কাজ চলমান, চলাফেরার কাজে-কর্মে আমি ভুল করবো না ইনশাআল্লাহ।

চেয়ারম্যান হিল্লাল মিয়া আরো বলেন, দীর্ঘ ২৫ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি, সকলে মিলে আমরা কাজ করলে আমাদের দায়িত্ব পালনে কোনো ভয় নেই, মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য, আমরা কোন ভয় করিনা। আমরা একজন ভালো বাবা এবং ভালো মা হতে চাই, তাহলে আমাদের সন্তান ভালো হবে এলাকার উন্নয়ন হবে। আপনাদের দোয়ায় এবং সহযোগিতায় আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের এলাকা সন্ত্রাস মুক্ত। আমাদের এমপি আমাদের প্রতি অনেক সজাগ দৃষ্টি রাখছেন। চাঁদাবাজ মুক্ত এই নবাবগঞ্জ উপজেলা সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন ৩১ শে জানুয়ারি আপনারা ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী।

উঠান বৈঠকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইলিয়াস আহমেদ।

ভিডিও : https://www.facebook.com/jont.jont.376/videos/1117178409021135/

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার