বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নর্দান ইউনিভার্সিটি খুলনাতে এন্ট্রেপ্রেনিওরশীপ সেন্টারের উদ্বোধন

নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনাতে এন্ট্রেপ্রেনিওরশীপ সেন্টার ‘NUBTK EC’ এর আনুষ্ঠানিক উদ্বোধন ওওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বুবৃহস্পতিবার (৬ মে) এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান ও ওয়েবিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝ থেকে উদ্যোক্তা গড়ে ওঠাকে উৎসাহিত করা এবং উদ্যোক্তাউন্নয়নে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা তৈরির উদ্দেশ্যে ইউরোপিয়ান কমিশন এর ইরোসমাস প্লাস কর্মসূচির অধীনে নর্দানইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজি খুলনা সহ খুলনাঞ্চলের ছয়টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং জার্মানির Leipzig University ও পোল্যান্ডের Maritime University of Stettin এর যৌথ অংশগ্রহণে “More Entrepreneurial Life at Bangladeshi Universities” (MELBU) শিরোনামে তিন বছর মেয়াদী আন্তর্জাতিক উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।

উক্ত প্রকল্পের অংশ হিসেবে ‘এনইউবিটিকে ইন্ট্রেপ্রেয়নরশীপ সেন্টার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটি অফবিজনেস এন্ড টেকনোলজি খুলনা এর উপাচার্য অধ্যাপক ডঃ আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ। এবং কি-নোট স্পিকার ছিলেন খুলনাবিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ নূর-উন-নবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডঃ মোঃ শাহ আলম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধানসহযোগী অধ্যাপক এস. এম. মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা NUBTK EC-এর মূল উদ্দেশ্য সম্পর্কে বলেন, “ছাত্র-ছাত্রদীদের উদ্যোক্তা হতে সহযোগিতা করা এবং উৎসাহিতকরা এই সেন্টারের মূল উদ্দেশ্য। বিভিন্ন সেমিনার, কর্মশালার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করা, উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে যেসবসমস্যা হয়, তা সমাধানে সহায়তা করাও এর উদ্দেশ্য” বলে জানান বক্তারা।

সার্বিক তত্ত্ববোধন ও উপস্থাপনা করেন যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক এস এম মিসবাউদ্দিন ও মোঃ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে এর বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

খুলনায় ইউনিয়ন পরিষদ পরিচালনা ব্যবস্থা, জলবায়ু সহনশীলতা, পানি সম্পদ ও কঠিন বর্জ্যবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন