বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরণে ৪৮ জন নিহত

নাইজেরিয়ায় তেলের ট্যাংকার বিস্ফোরিত হয়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন।

রবিবাব দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থা সংস্থা জানিয়েছে, যাত্রী ও গবাদি পশু বহনকারী একটি ট্রাকের সঙ্গে জ্বালানিবাহী ট্যাংকারটির সংঘর্ষ হলে আরও কয়েকটি যানবাহন এ দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪৮ জন মারা গেছেন বলে সংস্থাটির মুখপাত্র হুসাইনি ইব্রাহিম জানিয়েছেন।

নাইজেরিয়ায় গত সপ্তাহে পেট্রোলের দাম ৩৯ শতাংশ বাড়িয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা এনএনপিসি লিমিটেড। এ নিয়ে প্রায় এক বছরের মধ্যে দ্বিতীয়বার বড় আকারে বাড়ানো হলো তেলের দাম।

এরপরও দেশটিতে জ্বালানি তেলের ঘাটতি অব্যাহত রয়েছে। ফলে সেখানকার প্রধান শহর ও নগরগুলোতে তেলের জন্য গাড়িচালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

এর আগে, গত মাসে নাইজেরিয়ায় অর্থনৈতিক সংকটে জেরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি, উত্তরাঞ্চলের বেশি কয়েকটি রাজ্যে কারফিউ জারি করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে তার বিস্তৃত ওবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ
  • রোহিঙ্গাদের জন্য ১.৪ কোটি ইউরো সহায়তা দিচ্ছে ইইউ