বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব রক্তদাতা দিবস’ পালন করলো আল-মু’মিন ব্লাড ব্যাংক

একগুচ্ছ কর্মসূচির মধ্য দিয়ে ‘বিশ্ব রক্তদাতা দিবস’ পালন করেছে স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন আল-মু’মিন ব্লাড ব্যাংক। মঙ্গলবার (১৪ জুন) দিনভর এসব কর্মসূচি পালন করে সংগঠনটি। কর্মসূচির মধ্যে ছিলো স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, ফেসবুক ব্যবহারকারীদের ভোটে ‘সেরা স্বেচ্ছাসেবক’ নির্বাচন ও সকল রক্তদাতাদের জন্য বিশেষ দোয়ানুষ্ঠান।

বিশ্ব রক্তদাতা দিবসে মুমুর্ষু রোগীকে স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ১০টা থেকে সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের বিনেরপোতা মাছবাজার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসির) সামনে বিনামূল্যে দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে সামাজিক এই সংগঠনটি।

বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্বোধন করেন আল-মু’মিন ফাউন্ডেশন ও ব্লাড ব্যাংকের চেয়ারম্যান হাফেজ মাওলানা মনোয়ার হুসাইন মোমিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গণমানুষের মধ্যে রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে এবং রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের উৎসাহিত করতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা বিশ্ব রক্তদাতা দিবস পালন করছি। আমরা চাই রক্তের অভাবে কোন মানুষের যেন মৃত্যু না হয়। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে আল-মু’মিন ব্লাড ব্যাংক।

রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের শেষে আল-মু’মিন ব্লাড ব্যাংকের নিজস্ব কার্যালয়ে সকল স্বেচ্ছাসেবী এবং রক্তদাতাদের জন্য বিশেষ দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়ানুষ্ঠানে সকল রক্তযোদ্ধা এবং রোগীদের সুস্থ্যতা কামনা করা হয়।

আল-মু’মিন ব্লাড ব্যাংকের দিনব্যাপি এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির এডমিন নাজমা আক্তার, সাবিকুন নাহার, মুশফিকুর রহমান রিজভি, মডারেটর রনি খান, সদস্য আমিনুর রহমান, আইয়ুব হোসেন রিপন, সাকিব হাসান, জেড.আর মহিন, মোহাম্মদ তানজিদুর রহমান, পারভেজ খান, মেহেদী হাসান, মোঃ শাহ মেয়ারাজ, সাঈদ হাসান পাভেল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন