শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নাভারন ক্লিনিক থেকে চুরি যাওয়া সেই নবজাতক ১৯ দিন পর উদ্ধার

যশোরের শার্শার নাভারন ক্লিনিক থেকে চুরি যাওয়া সেই একদিনের নবজাতককে ১৯ দিন পর উদ্ধার করেছে জেলা পিবিআই এর টিম।

ঝিকরগাছার বাঁকড়া এলাকা থেকে পিবিআই সদস্যরা চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করে।
শিশুটি উদ্ধার হলেও সিসিটিভি’ ফুটেজের সেই বাচ্চা কোলে করে পালিয়ে যাওয়া মহিলাকে পিবিআই সদস্যরা আটক করতে পারেনি।
তাকে আটকের চেষ্টা চলছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।

পিবিআই যশোর জেলা পুলিশ সুপার রেশমা শারমিন প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার যশোরের ঝিকরগাছা থানার বাকড়া এলাকা থেকে চুরি যাওয়া ১ দিন বয়সের নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে নবজাতকটি সুস্থ আছে। এসময় কাউকে আটক করা যায়নি।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে শার্শা থানার উত্তর বুরুজবাগান এলাকায় অবস্থিত নাভারণ ক্লিনিক থেকে একদিন বয়সের একটি নবজাতক চুরি হয়। সেসময় সিসিটিভি ফুটেজে একজন মুখ ঢাকা মহিলাকে নবজাতকটি নিয়ে পালিয়ে যেতে দেখা যায়।

অনেক খোঁজাখুঁজির পর শিশুটিকে না পেয়ে শিশুটির বাবা মা পুলিশকে জানান।

পরে পিবিআই মামলাটি তদন্ত করে ১৯ দিন পর চুরি হওয়া সেই নবজাককে উদ্ধার করে।

ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!

মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন

  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী