বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারিকেল দেওয়ার প্রলোভনে ৫ বছরের শিশুকে ধর্ষণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই যুবকের নাম হাবিবুর রহমান। গত বুধবার উপজেলার সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় মামলা হলে শনিবার দুপুরে অভিযুক্ত ধর্ষক হাবিবুরকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে উপজেলার সোনাহাট ইউনিয়নের চরবলদিয়া গ্রামের শিশুটি তার বাড়ির পাশে খেলা করছিল। এমতাবস্থায় তার প্রতিবেশী মৃত সায়েদ আলীর ছেলে দুই সন্তানের জনক হাবিবুর রহমান শিশুটিকে নারিকেল দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায়। পরে নিয়ে গিয়ে তার ঘরের শয়ন কক্ষে তাকে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করলে তাকে বাইরে ফেলে রেখে ওই যুবক সটকে পড়ে। পরে শিশুটির নানী এসে শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ঘটনার বিবরণ শুনে আহত ওই শিশুটিকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে ভূরঙ্গামারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে শনিবার দুপুরে পুলিশ অভিযুক্ত হাবিবুরকে চরবলদিয়া গ্রাম থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি মো: আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার তাকে জেলা হাজতে প্রেরণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী