বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নারী বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারীরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান করে বাংলাদেশ। জবাবে ২২৫ রানে থেমে যায় পাকিস্তান নারী দলের ইনিংস। ফলে ৯ রানে জিতে বিশ্বকাপে জয়ের খাতা খুললো নিগার সুলতানা জ্যোতির দল।

হ্যামিল্টনের সেডন পার্কে আজ সোমবার নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৪ রান জড়ো করে বাংলাদেশ। ফর্মের তুঙ্গে থাকা ফারজানা হক এই ম্যাচেও তুলে নেন অর্ধশতক। আগের ম্যাচে ৫২ রান করা ফারজানা এই ম্যাচে করেন ৭১ রান। ১১৫ বলের মোকাবেলায় তিনি হাঁকান ৫টি চার।

এছাড়া অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৬৪ বলে ৪৬ ও শারমিন আখতার ৫৫ বলে ৪৪ রান করেন। পাকিস্তানের পক্ষে নাশরা সান্ধু শিকার করেন তিনটি উইকেট।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দারুণ সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৯১ রানের পার্টনারশিপ গড়েন নাহিদা খান ও সিদরা আমিন।

৬৭ বলে ৪৩ রান করে নাহিদা সাজঘরে ফিরলেও আমিন দলের হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফের সাথে। দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন ৬৪ রানের জুটি। ৪৮ বলে ৩১ রান করে অধিনায়ক বিদায় নিলে পাকিস্তান খেই হারায়। টপ অর্ডার ছাড়া পাকিস্তানের অন্য ব্যাটাররা মাথা তুলে দাঁড়াতে পারেননি বাংলাদেশের সামনে।
১৮৩ রানে পাকিস্তান তৃতীয় উইকেট হারানোর পর একে একে উইকেট তুলে নিতে থাকে বাংলাদেশ।

আমিন এক প্রান্ত আগলে রেখে শতক তুলে নিলেও পাকিস্তানকে জেতাতে পারেননি। ১৪০ বলে ১০৪ রান করে নবম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন তিনি। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২২৫ রান। বাংলাদেশের পক্ষে ফাহিমা খাতুন তিনটি এবং রুমানা আহমেদ দুটি উইকেট শিকার করেন। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফাহিমা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৩৪/৭ (শামিমা ১৭, শারমিন ৪৪, ফারজানা ৭১, নিগার ৪৬, রুমানা ১৬, রিতু ১১, ফাহিমা ০, সালমা ১১*, নাহিদা ২*; ফাতিমা সানা ১০-০-৫৪-১, ডায়না ৫-১-৩২-০, নিদা ১০-০-৪৫-১, নাশরা ১০-০-৪১-৩, গুলাম ফাতিমা ৭-০-৩০-০, ওমাইমা ৮-১-৩১-১)।

পাকিস্তান: ৫০ ওভারে ২২৫/৯ (নাহিদা ৪৩, সিদরা আমিন ১০৪, বিসমাহ ৩১, ওমাইমা ১০, আলিয়া ০, ফাতিমা সানা ০, সিদরা নওয়াজ ১, ডায়না ১২, নাশরা ৯*, গুলাম ফাতিমা ৫*; জাহানারা ৪-০-২০-১, তৃষ্ণা ৪-০-১৯-০, সালমা ৯-০-২৯-১, নাহিদা ৯-০-৪৮-০, রুমানা ৭-০-২৯-২, রিতু মনি ৯-০-৪২-০, ফাহিমা ৮-০-৩৮-৩)।

ফল: বাংলাদেশ ৯ রানে জয়ী।

প্লেয়ার অব দা ম্যাচ: ফাহিমা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

ভারতকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড শীর্ষে

ভারতের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড।বিস্তারিত পড়ুন

  • কুমিল্লায় আর্জেন্টিনা-মিশর ম্যাচ ঘিরে সংঘর্ষে যুবক নিহত
  • আর্জেন্টিনার সঙ্গে ম্যাচের রেফারিং তদন্ত দাবি মিশরের
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার, লজ্জার রেকর্ডে বাংলাদেশ
  • জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
  • মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা
  • অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি
  • দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি
  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা