রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিউইয়র্কে ৬ মাস পর খুললো স্কুল

৬ মাস পর গতকাল মঙ্গলবার থেকে করোনা ভীতির মধ্যেই নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ফিরেছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা।

প্রাইমারি স্কুলের ৩ লক্ষাধিক শিশুর জন্য ক্লাসরুম স্বাস্থ্যসম্মত করতে সিটি প্রশাসনকে কয়েক দফা সময় নিতে হয়েছে।

এতদসত্বেও অভিভাবক এবং অধিকাংশ শিক্ষকই স্বস্তি বোধ করেননি প্রথম দিনে। স্কুলে প্রবেশ পথেই সকলের তাপমাত্রা পরীক্ষা করা হয়।

৯০ ডিগ্রির ওপরে তাপমাত্রা রয়েছে এমন কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি।

উল্লেখ্য, জুনিয়র এবং উচ্চ বিদ্যালয় তথা ষষ্ঠ থেকে দ্বাদশ গ্রেডের ছাত্র-ছাত্রীরাও শীঘ্রই ক্লাসে ফিরবে। তবে তাদের ক্লাস চলবে সপ্তাহে ৩ দিন। অর্থাৎ সামাজিক দূরত্ব মেনে ক্লাস নেয়া হবে বিধায় আসন ব্যবস্থা এবং স্থান সংকটের কারণে এ ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।

আরো উল্লেখ্য, মাসাধিককাল পর এই সিটিতে করোনা সংক্রমণের হার ১% এর নীচে থেকে বেড়ে ৩% এর অধিক হয়েছে একইদিন। এজন্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো এবং স্টেট গভর্ণর এ্যান্ড্রু ক্যুমো। সিটি মেয়র অবশ্য বলেছেন যে, যদি সংক্রমণের হার টানা ৭ দিন ৩% এর অধিক হয় তাহলে পুনরায় স্কুল বন্ধ ঘোষণা করা হবে। গত সাতদিনের বৃদ্ধির গড় হার ছিল ১.৩৮%।

অর্থাৎ একশত জনের টেস্টে পজিটিভ রেজাল্ট এসেছে ১.৩৮ জনের।

এই সিটির অর্থোডক্স জুইশ অধ্যুষিত এলাকায় স্বাস্থ্যবিধি অবজ্ঞার পরিপ্রেক্ষিতে হঠাৎ করেই সংক্রমণের হার বেড়েছে বলে উল্লেখ করেছেন সিটি মেয়র এবং স্টেট গভর্ণর।

এদিকে, টানা ৬ মাস পর বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে নিউইয়র্ক সিটির রেস্টুরেন্টের ভেতরে বসে খাবারের অনুমতি দেয়া হলো। তবে আসন সাজাতে হবে সামাজিক দূরত্ব মেনে অর্থাৎ মোট জায়গার মাত্র ২৫ ভাগ এলাকায় গ্রাহকেরা বসার সুযোগ পাবেন। এভাবে ৩০ দিন চলার পর যদি সংক্রমণের হার না বাড়ে তবে ১ নভেম্বর থেকে ৫০% জায়গায় চেয়ার-টেবিল বসানোর অনুমতি দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল