রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজেকে সোনার ডিম পাড়া হাঁস দাবি করলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেন ইতোমধ্যে জয়ী হয়ে গেছেন। বিভিন্ন রাষ্ট্রপ্রধান জো বাইডেনকে জয়ের অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু এই বিজয় কোনোভাবেই মেনে নিতে পারছেন না ট্রাম্প ও তার নির্বাচন শিবির। চলছে নানা জল্পনা-কল্পনা-সমালোচনা।

এবার নিজেকে সোনার ডিম পাড়া হাঁস বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজের সমালোচনা করার সময় তিনি এ মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘ফক্স নিউজের দিনের বেলার রেটিং পুরোপুরি ধসে পড়েছিল। ছুটির দিন ছিল আরও খারাপ। এটা ঘটতে দেখা অনেক দুঃখের ছিল। তবে যেটি তাদেরকে সফল করেছে, তাদেরকে সেখানে নিয়ে গেছে সেটি তারা ভুলে গেছে। তারা সোনার ডিম পাড়া হাঁসকে ভুলে গেছে। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে সবচেয়ে বেশি পার্থক্য ছিল ফক্স নিউজে।’

প্রসঙ্গত, ফক্স নিউজের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ট্রাম্পের উপস্থিতি থাকতো। তবে ৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুযায়ী, পরাজয় ঘটেছে ট্রাম্পের। ফক্স নিউজই প্রথম অ্যারিজোনায় বাইডেনের বিজয়ের খবর প্রকাশ করেছিল। এছাড়া ট্রাম্পের বিজয়ের দাবি যে মিথ্যা সেটিও প্রকাশ করেছিল এই সংবাদমাধ্যমটি।

একই রকম সংবাদ সমূহ

যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?

২০২৬ সালের আগস্টের শেষদিকে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে উচ্চপর্যায়ের কূটনৈতিকবিস্তারিত পড়ুন

নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?

নেপাল বললেই চোখের সামনে ভেসে ওঠে বরফঢাকা হিমালয়, পাহাড়ি পথ আর মেঘেরবিস্তারিত পড়ুন

হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান

হরমুজ প্রণালি পুনরায় চালুর জন্য মধ্যস্থতাকারী দেশগুলো ইরানের অবস্থান জানতে চেয়েছে। এরবিস্তারিত পড়ুন

  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক
  • নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩