বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিজের পরকীয়া গোপন রাখতে স্বামীকে হত্যা স্ত্রীর, যাবজ্জীবন

পিরোজপুরের কাউখালীতে পরকীয়া গোপন রাখতে স্বামীকে হত্যার মামলায় স্ত্রী সালমা আক্তার ওরফে রিতা বেগমের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. নুরুল ইসলামের আদালত এ রায় প্রদান করেন।

এ মামলার অন্য আসামি লিটু হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের আব্দুল মোফাজ্জেল শিকদারের ছেলে আব্দুল মান্নানের সঙ্গে কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের রিতার বিয়ে হয়। প্রথমদিকে রিতা তার শ্বশুরবাড়ি থাকলেও তার উচ্ছৃঙ্খল আচরণের প্রতিবাদ করায় স্বামী আব্দুল মান্নানকে নিয়ে কাউখালী বাবার বাড়িতে চলে আসেন। সেখানে থাকাকালে তিনি একই উপজেলার নাঙ্গুলী গ্রামরে লিটু হাওলাদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।

২০১৩ সালের ১৮ জুলাই রাত ১১টার দিকে রিতার স্বামী ঘুমিয়ে পড়লে রিতাকে দরজা খুলে দিতে বলে লিটু। পরে লিটু ঘরে ঢুকে রিতার সঙ্গে অনৈতিক সম্পর্ক চলাকালে তার স্বামী দেখে ফেললে তারা বিষয়টি গোপন রাখার জন্য লোহার রড দিয়ে আব্দুল মান্নানকে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে তারা গলায় রশি লাগিয়ে সেটি আত্মহত্যা হিসেবে চালাবার চেষ্টা করে।

ওই রাতেই রীতার ভাই রিয়াজ ফোনে আ. মান্নানের ভাই মো. হান্নান শিকদারকে তার ভাই অসুস্থ হয়েছেন বলে জানান। সকালে তারা এসে আ. মান্নানকে মৃত দেখলে প্রথমে তাদের আত্মীয়স্বজনকে ও পরে পুলিশকে জানান। এ ঘটনায় পিরোজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলাটি আদালতে গেলে বিচারকার্য শেষে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এসএম নুরুল ইসলাম এ রায় দেন।

আসামিপক্ষে ওই মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আহসানুল কবির বাদল। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জহিরুল হক।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা