শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনী চ্যালেঞ্জে সাতক্ষীরার নবাগত পুলিশ সুপারের সফলতা

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। জেলার পুলিশ সুপার হিসেবে এটাই ছিল তার প্রথম পদায়ন। ফলে নতুন কর্মস্থলে নির্বাচনের মাত্র ২৪দিন পূর্বে এই যোগদান ছিল চ্যালেঞ্জী।

বিশেষ করে সাতক্ষীরা মত জায়গায় বিরোধী দলের বর্জন এবং সহিংস কর্মসূচির মধ্যে জাতীয় নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জীন ছিল।

নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বলেন ,আমি একটা স্বপ্ন নিয়ে এসে ছিলাম।।সাতক্ষীরার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে সাতক্ষীরা জেলা পুলিশ নিরলস পরিশ্রম করেছে। ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

কোন ধরনের কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়াই ৭ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বলা যায় অতিতের যে ১১টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেগুলোর চেয়ে অনেক বেশি শান্তিপূর্ণ হয়েছে এবারের নির্বাচন। যদিও এ কৃতিত্ব শুধু পুলিশের নয়। কারণ নির্বাচনের সাথে যুক্ত ছিল সরকারের আরো বিভিন্ন দপ্তর এবং আইনপ্রয়োগকারী বিভিন্ন সংস্থা।

রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিন্ট্রেট, জেলা নির্বাচন অফিস, দায়িত্বপ্রাপ্ত প্রজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, সেনাবাহিনী, বিজিবিন‌, র‌্যাব , আনসারসহ অন্যান্য দপ্তরের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। নির্বাচনে পক্ষপাতিত্বের কোন আনুষ্ঠানিক অভিযোগ কোন প্রার্থীর পক্ষ থেকে করা হয়নি।

নির্বাচনে বিষয় সাতক্ষীরা ০২ নবনির্বাচিত এমপি মোঃআশরাফুজ্জামান আশু বলেন, ভোট সুন্দর ফ্রি এবং ফেয়ার হয়েছে, প্রশাসন যেভাবে সেটিং করেছে তাদের প্রশাসনিক কর্মকাণ্ড তাদেরকে সাধুবাদ জানাই , সাতক্ষীরার মানুষ এখন সচেতন হয়ে গেছে।

সাতক্ষীরা ০১( তালা-কলারোয়া) নবনির্বাচিত এমপি ফিরোজ আহমেদ স্বপন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ,সাতক্ষীর মানুষ মনে রাখবে।

সব জল্পনা-কল্পনা শেষ হলো গত ৭ জানুয়ারি সাতক্ষীরায় শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার মাধ্যমে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সাতক্ষীরায় একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে পুলিশের ভূমিকা সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর স্বপ্ন বাস্তাবায়নে সহায়ক হবে বলে সাতক্ষীরাবাসী মনে করেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার