রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগর মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত! এমপির হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষণাগার/ ল্যাব সহকারী পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগ পরীক্ষা হওয়ার আগেই জানা যাচ্ছে কোন পদে কে চাকরি পেতে যাচ্ছেন।

আবেদনকৃত প্রার্থীদের পরীক্ষা দিতে আগ্রহ নেই বলে অনেকে জানিয়েছেন। এব্যাপারে সাতক্ষীরা ৪ আসনের নব নির্বাচিত এমপি আতাউল হক দোলনসহ জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট ২০২৪ একটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় কম্পিউটার ল্যাব অপারেটর ও গবেষণাগার/ ল্যাব সহকারী পদে একজন করে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কম্পিউটার ল্যাব অপারেটর পদে ৯ জন এবং গবেষণাগার/ ল্যাব সহকারী পদে ৯জন প্রার্থী আবেদন করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক আবেদনকৃত একজন প্রার্থী জানান, দুটি পদে পূর্বেই নিয়োগ চূড়ান্ত করে রাখা হয়েছে। অর্থের বিনিময়ে অধ্যক্ষ, ম্যানেজিং কমিটির সভাপতিসহ সদস্যদের সঙ্গে যোগসাজশে তা করেছেন। আমার কাছে ১০ লক্ষ টাকা দাবী করেছিল। কিন্তু আমার পরিবারের পক্ষে টাকা দেওয়া সম্ভব না।

অন্যান্য প্রার্থীরা অভিযোগ তুলে সাংবাদিকদের জানান, মোটা অংকের ঘুষ নিয়ে এ নিয়োগ দেওয়া হচ্ছে, বিষয়টি সুষ্ঠ তদন্তের মাধ্যমে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার দাবী তাদের।

এদিকে, আগামী শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই চাকরি প্রার্থী চুড়ান্ত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সভাপতি ড. মোঃ আব্দুল মান্নানের বিরুদ্ধে। জানা গেছে, কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে মহিবুল্লাহ আনাস রনি ও গবেষণাগার/ ল্যাব সহকারী হিসেবে হারুন অর রশিদকে চ‚ড়ান্ত করা হয়েছে।

সরেজমিনে চাকরি প্রার্থী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগামী শনিবার (১৩ জানুয়ারি ২০২৪) তারিখে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় দুইটা পদে নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু পরীক্ষার আগেই প্রার্থী চুড়ান্ত হওয়ায় জনমনে ক্ষোভ এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষা বন্ধের দাবী জানিয়ে নব নির্বাচিত সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন চাকরি প্রার্থী ও সচেতন অভিভাবকবৃন্দ।

এ বিষয়ে জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জানা মতে প্রার্থী চুড়ান্ত করার বিষয়টি সঠিক নয়। নিয়োগের জন্য প্রার্থীরা কারও সঙ্গে লেনদেন করেছেন কি না, তা তিনি জানেন না। সব নিয়ম মেনেই নিয়োগ পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব