বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেঁড়াগাছি ইউপি

নির্বাচনী সহিংসতা: কলারোয়ায় মাথা ফাঁটলো নৌকার প্রার্থীর, আহত- ৯

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এই প্রথম হামলায় কয়েকজন গুরুতর আহতের ঘটনা ঘটেছে কলারোয়া উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে।

ওই ইউনিয়নের নৌকার প্রার্থী ও তার কয়েকজন কর্মী প্রতিপক্ষের হাতে হামলার শিকার হয়েছেন। তাদের কয়েকজনের মাথা ফেঁটে গেছে। আহতদের মধ্যে ৭জনকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে।

রবিবার রাতে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের উত্তরপাড়া মসজিদ এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি হওয়া আহতরা হলেন মোছলেউদ্দীন গাইনের পুত্র নৌকার প্রার্থী ভুট্টোলাল গাইন (৫৫), কিতাবুদ্দীন গাজীর পুত্র সিরাজুল গাজী (৪৫) ও ফারুক গাজী (৫৭), শাহজাহান গাজীর স্ত্রী আনেছা (৫৫), রেজাউল ইসলামের পুত্র শহীদ হোসেন (২৫), আজিজুল সর্দারের পুত্র মন্টু (২৫), আব্দুল আলীর পুত্র আব্দুল বারিক (৫০), গোলাম মোস্তফা গাইনের পুত্র হাবিবুর রহমান (২৬) ও তবিবর গাজীর স্ত্রী বৃষ্টি (১৮)।
তাদের সবার বাড়ি বোয়ালিয়ায় বলে বলে জানা গেছে।

এদের মধ্যে সিরাজুল গাজী ও আনেছাকে সাতক্ষীরায় রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে বোয়ালিয়ায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মারুফ হোসেনের মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী কার্যালয়ে নৌকার কর্মীরা ভাংচুর করে। এ ঘটনা জানাজানির হলে বিকালে মারুফ হোসেনের কর্মীরা পাল্টা কাকডাঙ্গা মোড়ে নৌকার নির্বাচনী কার্যালয় বন্ধ করে দেয়। ওই ঘটনায় পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এদিকে, রাত ৮টার দিকে বোয়ালিয়া উত্তর পাড়ায় আ.লীগের আরেক বিদ্রোহী প্রার্থী ইউপি চেয়ারম্যান আনারস প্রতীকের আফজাল হোসেন হাবিল ও নৌকার কর্মীদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। অপর বিদ্রোহী প্রার্থীও সেখানে উপস্থিত হন। খবর পেয়ে নৌকার প্রার্থী সাবেক চেয়ারম্যান ভুট্টোলাল গাইন ঘটনাস্থলে গেলে তিনজন চেয়ারম্যান প্রার্থী ও কর্মীরা উত্তেজিত হয়ে ত্রিমুখী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেসময় দুই বিদ্রোহী প্রার্থী ও সমর্থকদের হাতে নৌকার প্রার্থী ও সমর্থকরা রক্তাক্ত আহত হয় বলে স্থানীয় কয়েকজন দাবি করেন। এছাড়া উভয়পক্ষের আরো কয়েকজন আহত হয়েছেন।

ওই ঘটনায় চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও দলটির ইউনিয়ন সভাপতি ভুট্টোলাল গাইনের মাথা ফেঁটে গেছে। তিনিসহ তার ১০/১২ জন কর্মী সমর্থককে গুরুতর আহতাবস্থায় কলারোয়া হাসপাতালে আনা হয়।

কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, ‘দশজনের মতো আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। মহিলাসহ দুইজনকে রেফার করে সাতক্ষীরায় প্রেরণ করা হয়েছে। এই মুহূর্তে সাতজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।’

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবীর জানান, ‘বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই নির্বাচনী পরিবেশ বিঘ্ন ঘটাতে দেয়া হবে না।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত