শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্বাচনে আওয়ামী লীগের মূল টার্গেট নতুন ভোটার: ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন ভোটাদের মূল টার্গেটে রেখে আওয়ামী লীগ সামনের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির প্রস্তুতি সভায় তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে আমাদের টার্গেট নতুন ভোটার। এদেরকে মাথায় রেখে প্ল্যান করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে বাংলাদেশ বদলে যাওয়ার গল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষ যে ভাষা বুঝবে সেই ভাষা দিয়ে সাধারণ মানুষের কাছে প্রচার প্রচারণা করতে হবে।

রোববার মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ও নেতাকর্মীদের ভিড়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি ওবায়দুল কাদের। এ নিয়ে তিনি বলেন, আজকে আমার জীবনে একটি ঘটনা ঘটেছে। আমি হরতালে গিয়েছি, রাজপথে ছিলাম। আজকে আমি আমার পার্টি অফিসে বারবার চেষ্টা করেও ঢুকতে পারিনি। আমি কতবার কতদিক দিয়ে চেষ্টা করেছি, তাও ঢুকতে পারিনি। পার্টি অফিসে ভিড়ের কারণে আমি ঢুকতে পারিনি।

আরও পড়ুন: তিনবার চেষ্টা করেও পার্টি অফিসে ঢুকতে পারলেন না ওবায়দুল কাদের

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশের মানুষ কীভাবে নির্বাচনী জাগরণের ঢেউ তুলেছে, তার প্রকাশ পেয়েছে ঢাকায়। নির্বাচন নিয়ে দেশের জনগণ আজ স্বতঃস্ফূর্ত। আজকেও আমাদের ৬ কোটি টাকার ওপর মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

কাদের বলেন, আওয়ামী লীগ চাঁদাবাজি করে চলে না। আমরা আমাদের নিজেদের চাঁদায় চলি। এই মনোনয়ন ফরমসহ এসব বৈধ আয় দিয়ে আওয়ামী লীগ চলে।

এসময় বিএনপি-জামায়াতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নাশকতার কালো হাত ভেঙে দিতে হবে, গুঁড়িয়ে দিতে হবে। চোরাগোপ্তা হামলা যে হচ্ছে সেই হামলাকে প্রতিহত করতে হবে। নির্বাচনের পক্ষে সারা দেশে গণজোয়ার চলছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ