শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নির্মল বায়ু সবার অধিকার’ স্লোগানে সাতক্ষীরায় কুইজ ও রচনা প্রতিযোগিতা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা: ‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস-২০২৫।
দিবসটি উপলক্ষে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি) এর সহযোগিতায় এবং সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্কুল পর্যায়ের কুইজ ও রচনা প্রতিযোগিতা।

৭ সেপ্টেম্বর সকালে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের একশত এক নম্বর সম্মেলন কক্ষে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বায়ু দূষণ রোধ এবং নির্মল বাতাসের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় বিদ্যালয়ের একশত দুই জন শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বায়ু দূষণের ভয়াবহতা এবং এর থেকে পরিত্রাণ পেতে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসডিএফ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ আশরাফুল আলম, আনন্দ সংস্থার মনিটরিং অফিসার আমিনুল ইসলাম, সুন্দরবন ফাউন্ডেশনের অ্যাডমিন অফিসার শেখ আব্দুর রহমান, এবং প্রোগ্রাম অফিসার রহিতেশ কুমার দাস।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মোহতারিমা তুবা, নবম শ্রেণির ছাত্রী নওরিন উলফাত অনন্যা এবং সপ্তম শ্রেণির ছাত্রী রামিছা ইসলাম। তারা তাদের বক্তব্যে নির্মল বায়ু নিশ্চিতকরণে শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরে।

বক্তারা বক্তব্যে বলেন আজ আমরা এখানে মিলিত হয়েছি ‘নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস’ উদযাপনে। ‘ন্যায্য জ্বালানির অঙ্গীকার, নির্মল বায়ু সবার অধিকার’—এই স্লোগানটি শুধু একটি কথা নয়, এটি আমাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। নির্মল বায়ু প্রতিটি মানুষের মৌলিক অধিকার। আমাদের ছোট ছোট সচেতনতা, যেমন—গাছ লাগানো এবং পরিবেশ দূষণ রোধে পদক্ষেপ নেওয়া, আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তুলতে পারে। আসুন, আমরা সবাই মিলে বায়ুকে দূষণমুক্ত রাখার অঙ্গীকার করি এবং একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ি।

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সাদিয়া ফয়েজ, দ্বিতীয় স্থান অধিকার করেন রামিছা ইসলাম, এবং তৃতীয় অধিকার করেন আদ্রিজা রায়।

অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক গাজী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাতক্ষীরার কলারোয়ায় বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত