শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নেতা নয়, সেবক হতে চান দয়াল বড়ুয়া

নেতা নয় সেবক হয়ে ঢাকা-১৮ আসনের জনসাধারণের পাশে থাকার প্রত্যাশা জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি দয়াল কুমার বড়ুয়া।

আজ রোববার (২৫ জুন) সকাল ১০টায় রাজধানী উত্তরাস্থ উত্তরা পাবলিক লাইব্রেরি হলরুমে ‘মোবাইল আসক্তি রক্ষায় তরুণ প্রজন্মকে সৃজনশীল গ্রন্থ পাঠে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দয়াল কুমার বড়ুয়া বলেন, আমি দেশ এবং বিদেশে উচ্চ শিক্ষাগ্রহণ করে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। বর্তমানে সারাদেশের ৪২ লাখ মানুষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছি এবং ব্যবসায়িকভাবেও আমি একজন সফল মানুষ। সুতরাং আমার চাওয়া পাওয়ার কিছু নেই। এখন একটাই চাওয়া যে, আপনাদের সেবক হয়ে পাশে থাকা। আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আমার নেতৃত্বের সেরাটাই আপনাদের কল্যাণে দিয়ে যাবো।

মোবাইল আসক্তি রক্ষায় তরুণ প্রজন্মের সচেতনতার বিষয়ে দয়াল কুমার বড়ুয়া বলেন, আমাদের সন্তানদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যে আসক্তি রয়েছে এ থেকে বের করতে হলে প্রথমে আমরা যারা অভিভাবক রয়েছি তাদের সচেতন হতে হবে এবং তাদেরকে বইপাঠ ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। এসময় তিনি মাদক ও কিশোরগ্যাংমুক্ত সমাজ গঠনে প্রত্যেক অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।

বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মাফিদা আকবরের সভাপতিত্বে ও লাইব্রেরিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খানের সঞ্চালনায় আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা বিসিআই কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান, উত্তরা প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী, জাতীয় পার্টির নেতা মেজর শিবলী মোহাম্মদ সাদেক (অবঃ) প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়