বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ড. মুহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববরেণ্য ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্বকে বিদেশের মাটিতে হয়রানি করা অত্যন্ত নিন্দনীয়। এই অপকর্মের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একটি চক্র এই ন্যক্কারজনক ঘটনার নেপথ্যে জড়িত থাকতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। নিউইয়র্কে বাংলাদেশ মিশনকে অবিলম্বে স্থানীয় মার্কিন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের কোনো ছাড় না দিয়ে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনি প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে জেএফকে বিমানবন্দরে পৌঁছালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন ড. ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্রে দেখা যায়, হুইলচেয়ারে থাকা ড. ইউনূসের কাছে গিয়ে একদল উগ্র ব্যক্তি হঠাৎ উচ্চস্বরে স্লোগান দেওয়া শুরু করে এবং তাঁকে চরম কটূক্তি ও হেনস্তা করার চেষ্টা চালায়।

এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, বিদেশের মাটিতে দেশের কোনো সম্মানীয় ব্যক্তিত্বকে অপমান কিংবা আক্রমণের অপচেষ্টা সরকার একেবারেই সহ্য করবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে সব ধরনের প্রশাসনিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, রংপুরসহ উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থাকে প্রাধান্য দিয়েবিস্তারিত পড়ুন

ওপেক্স মডেলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার : তথ্য উপদেষ্টা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট নিরসন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায়বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
  • সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
  • তাহসিফ হত্যা : ‘প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে গেছেন’, আবার রিমান্ডে দীপ
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ফ্রি থাকবে ৬ ঘণ্টা
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি
  • আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন
  • সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী