শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নোয়াখালীতে আ.লীগ নেতার খরচে, এতিম মেয়ের বিয়ের আয়োজন

নোয়াখালীর সেনবাগে এতিম এক মেয়েকে সম্পূর্ণ নিজ খরচে বিয়ে দিলেন উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাইদুজ্জামান স্বপন।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে আ.লীগ নেতার উপস্থিতিতে তিন লাখ টাকার দেহমোহরে এ বিয়ে সম্পন্ন হয়।

কনে উপজেলার কাবিলপুর ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের রিয়াজ উদ্দিন খলিফা বাড়ির মৃত আবদুল হক বাবুলের মেয়ে বিবি রহিমা প্রকাশ রিনা। বর পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের হারিছ মাস্টার বাড়ির মফিজ উল্লাহ ছেলে মো. জহিরুল ইসলাম।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) আবদুর রহিমের বাড়িতে এই বিয়ের আয়োজন করা হয়। বিয়েতে এলাকাবাসীসহ ৫০ জন মেহমানকে খাওয়ানো হয়।

সাইদুজ্জামান স্বপন অভিভাবকদের উপস্থিতিতে কনে রিনাকে বর জহিরুল ইসলামের হাতে তুলে দেন।

এই বিয়ের বিষয়ে আওয়ামী লীগ নেতা সাইদুজ্জামান স্বপন বলেন, ‌গরিব-মেহনতি মানুষের পাশে থাকার জন্যই আমার রাজনীতি। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন-কাবিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মো.আজাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আবু তাহের, কাবিলপুর ইউনিয়ন যুবলীগ সাবেক সভাপতি মহিন উদ্দিন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প

জীবনের প্রতিটি দিনই যেন তার কাছে নতুন এক সংগ্রামের গল্প। বয়স নব্বইয়েরবিস্তারিত পড়ুন

  • একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’; শিক্ষামন্ত্রীর ক্ষোভ প্রকাশ
  • অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান আতিকুর রহমান রুমনের
  • জুলাই সনদ বাস্তবায়ন না করলে গণঅভ্যুত্থান পর্যন্ত যেতে বাধ্য হবো: নাহিদ ইসলাম
  • স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব
  • সরকার ক্ষমতাবান নয়, দায়িত্বপ্রাপ্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • কারাগারে আসার ৮ দিনের মাথায় ছাদের কার্নিশ বেয়ে দেয়াল টপকে পালালো তরুণী
  • সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ
  • এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে
  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার