রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নৌকার বিপক্ষে নির্বাচন: শার্শার ১৫ আ.লীগ নেতাকে বহিষ্কার

আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে নির্বাচন করায় শার্শা উপজেলা আওয়ামীলীগের ১৫ জন নেতাকর্মীকে বহিষ্কার করেছে যশোর জেলা আওয়ামীলীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- ডিহি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হোসেন আলী, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, লক্ষণপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছুর রহমান, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, পুটখালী ইউনিয়নের নব‍্য আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন, গোগা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি তবিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল‍্যাণ বিষায়ক সম্পাদক আলতাফ হোসেন, বাগআঁচড়ায় আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক, উলাশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়নাল হক, শার্শায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন, নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম বাটুল, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমিনুর রহমান ও আওয়ামীলীগ নেতা সেলিম রেজা বিপুল।

একই রকম সংবাদ সমূহ

শার্শা উপজেলা যুবদলের শহিদুল ইসলাম শহীদসহ ৬ নেতা স্বপদে পুনর্বহাল

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক

যশোরের নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি ২৫০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহবিস্তারিত পড়ুন

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এবং প্রশাসনের ভেতরেবিস্তারিত পড়ুন

  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী
  • যশোরের রাজগঞ্জে বৈরী আবহাওয়ায় কাটা আমন ধানের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক
  • বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
  • মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নি/হ/ত
  • মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘ*র্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের
  • শার্শায় এ বছর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজারে স্বস্তি : ক্রেতাদের মুখে হাসি
  • ​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ