শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে আর্চারি ও কাবাডি আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন

নড়াইলে আর্চারি ও নারী কাবাডি আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।

দুপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) ও পিপিএম (বার)।

এদিকে, নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার ব্রেসলেট নিলামে বিক্রির টাকা থেকে তৃতীয় লিঙ্গের মানুষের কল্যাণে প্রধান অতিথির নিকট এক লাখ টাকা হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), বাংলাদেশ আর্চারি ফেডারেশেনের সাধারণ সম্পাদক রাজিব উদ্দিন আহমেদ চপল, হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কহিনুর, অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন মন্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, ক্রীড়াব্যক্তিত্ব গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আইয়ুব খান বুলু প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সহযোগিতায় কাবাডিতে ২০জন এবং আর্চারি প্রশিক্ষণে ৩০ জন অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষক হিসেবে আছেন-জাতীয় আর্চারি দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডেরিক।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, দক্ষ খেলোয়াড় করে তুলতে যতদিন প্রয়োজন, ততদিন যাবত এ প্রশিক্ষণ দেয়া হবে। আমাদের আশা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আর্চারি এবং কাবাডিতে সুনাম বয়ে আনবে খেলোয়াড়রা।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশাবিস্তারিত পড়ুন

মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, এ বিষয়ে সবকিছু বিবেচনা হরে সিদ্ধান্তবিস্তারিত পড়ুন

  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী