শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ইজিবাইক চালক হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ৩

ইজিবাইক ও ফোন উদ্ধার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্ধী নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের ডাঙ্গা-সিঙ্গিয়া গ্রামের চাঁন মোল্যার ছেলে ইজিবাইক চালক রোহান মোল্যা (২০) হত্যারহস্য উদ্ঘাটন হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। এছাড়া ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই যশোরের পরিদর্শক গাজী মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, পিবিআই যশোর অঞ্চলের পুলিশ সুপার রেশমা শারমিনের নেতৃত্বে নড়াইল সদরের হবখালী ইউনিয়নের কোমখালী গ্রামের আল মামুন (১৯) ও শাহিন শেখকে (১৯) গত ২৫ নভেম্বর রাত আড়াইটার দিকে বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরেরদিন (২৬ নভেম্বর) বিকেলে শহরের ভওয়াখালী এলাকার মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। তাদের গ্রেফতারের পর মামুন ও শাহিনের বাড়ির পাশের পুকুর থেকে নিহত রোহানের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে যশোর উপশহর এলাকা থেকে ছিনিয়ে নেয়া ইজিবাইক উদ্ধার করা হয়।
পিবিআই জানিয়েছে, আল মামুন ও শাহিন মূলত ইজিবাইক চোর এবং ছিনতাইচক্রের সদস্য। আর মাসুদ রানা ক্রেতা।
গ্রেফতারকৃতরা নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোরশেদুল আলমের আদালতে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে জবানবন্ধী দিয়েছে।
পিবিআই সূত্রে জানা যায়, রোহানের ইজিবাইকটি ছিনতাইয়ের উদ্দেশ্যে গত ২৪ নভেম্বর সন্ধ্যার দিকে নড়াইল সদরের বামনহাট এলাকায় গানের অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয় মামুন ও শাহিন। বামনহাট এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক রোহানকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রোহানের মোবাইল ফোন ও ইজিবাইক নিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার রাতেই আসামি মাসুদের কাছে ৮০ হাজার টাকায় ইজিবাইক বিক্রি করে অপর দুই আসামি মামুন ও শাহিন ওই টাকা ভাগাভাগি করে নেয়। এই টাকার কিছুটা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা