শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে করোনা উপসর্গে উপ-সহকারি মেডিকেল অফিসারের মৃত্যু

করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর উপজেলার গোবরা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারি মেডিকেল অফিসার মোঃ ইয়ানুর হোসেন বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

মোঃ ইয়ানুর হোসেন নড়াইল পৌরসভার মাছিমদিয়া এলাকার মো: ইউনুস শেখের ছেলে। নড়াইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম কোনো ডাক্তারের মৃত্যু হলো।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মশিউর
রহমান বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়ানুর হোসেন গত কয়েকদিন যাবত জ্বর, শ্বাসকষ্ট, ও গলাব্যাথাসহ করোনার বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ্য
ছিলেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে তিনি নড়াইল সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাত ১০ টার দিকে তিনি মারা যান।

ডা: মোঃ ইয়ানুরের নমুনা সংগ্রহ করা হয়েছে
বলে জানান আরএমও ডা: মশিউর রহমান বাবু।

এদিকে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে ইয়ানুর স্ত্রী ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকালে জানাযা শেষে তাকে নড়াইল শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন