শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে জামাইয়ের মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে পাশ্বববর্তী চিত্রা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে চিরতরে চলে গেলেন না ফেরার দেশে জনি সরদার নামে এক যুবক।

জনি সরদার খুলনার ফুলতলা উপজেলার আলকা পূর্বপাড়া নিবাসী মো. সরদার শরিফুল ইসলামের ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলাধীন পেড়লী গ্রামের নূর মোহাম্মাদ মুন্সির মেয়ে মোসাঃ সোহাগী খাতুনের (১৯) সঙ্গে প্রায় এক বছর পূর্বে খুলনার ফুলতলা উপজেলার আলকা পূর্বপাড়া নিবাসী সরদার শরিফুল ইসলামের ছেলে জনি সরদারের বিয়ে হয়।

বিয়ের পর অদ্যাবধি আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে ঘরে তুলে নেয়া সম্ভব না হলেও শ্বশুর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিলো বর-কনের।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে জনি সরদার স্ত্রী সোহাগীকে সঙ্গে নিয়ে ফুলতলার নিজগ্রাম আলকা থেকে কালিয়ার পেড়লী গ্রামে তার শ্বশুরালয়ে বেড়াতে আসেন।

ওইদিন বেলা ১২টার দিকে তিনি পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে গিয়ে ডুব দেন। এ সময় তার স্ত্রী সোহাগী নদীর পাড়ে দাঁড়িয়ে ছিলেন।

দীর্ঘক্ষণ অপেক্ষার পরও স্বামীকে পানির নিচ থেকে উপরে ভাসতে না দেখে সোহাগী চিৎকার শুরু করেন।

তার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন তার কথা শুনে নদীতে নেমে তাকে খুঁজতে থাকে।

এ সময় পুত্রবধূর ফোন থেকে ওই ঘটনা জানতে পেরে জনির পিতামাতা দ্রুত ছুটে যান পেড়লীতে।

কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছানোর পরও ছেলের কোনো সন্ধান না পেয়ে খুলনার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডুবুরীদলকে খবর দেন।

ফায়ার সার্ভিসের ডুবুরী দল ঘটনাস্থলে পৌঁছে চিত্রা নদীর তলদেশ থেকে জনির মৃতদেহ উদ্ধার করে ডাঙ্গায় তুলতেই সর্বত্র নেমে আসে শোকের ছায়া।

শোকে মুর্হমান হয়ে পড়েন উপস্থিত হাজারো মানুষ।
এ সময় এক হুদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ফুলতলার আলকা গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

জনির পিতা সরদার শরিফুল ইসলাম খবরকে বলেন, ‘খুলনার ল্যাটেক্স ফ্যাক্টরীতে’ জনির চাকুরী হয়েছে।

১ অক্টোবর তার যোগদান করার কথা ছিলো। আমাদের আশা ছিলো ছেলে চাকুরীতে যোগদানের পর সুবিধামত সময়ে পুত্রবধূকে ধুমধামের সঙ্গে তুলে নিবো। সে আশা আর পূরণ হলো না। তার আগেই আল্লাহ্ আমার ছেলেকে দুনিয়া থেকে চিরতরে নিয়ে গেলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ