রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ছাত্রীকে নির্যাতন গৃহশিক্ষকের! পিতাকে আহত, গ্রেফতার ১

নড়াইলে বাবার সাহসিকতার জন্য বেঁচে গেলেন তার মেয়ে স্কুলছাত্রী। মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযুক্ত গৃহশিক্ষক আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গৃহশিক্ষকের হাতে বেশ কয়েকবার যৌন হয়রানির পর বাবাকে জানায় নড়াইলের এক স্কুলছাত্রী। তাকে পড়াতে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে রোববার রাতে ঘরে ঢুকে ঐ ছাত্রীকে নির্যাতনের চেষ্টা চালায়। এ সময় মেয়েকে রক্ষা করতে এলে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে গৃহশিক্ষক মিঠু।

মিঠুকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। সোমবার দুপুরে মামলা দায়ের পর তাকে গ্রেফতার দেখানো হয়।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, মিঠুর নামে এর আগেও আরো দুটি মামলা আছে। মারামারি ও মার্ডারের মামলা আছে। এর আগে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ১৫ মার্চ ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে মিঠু। সে সময়ও স্বজনরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। সেসময় মিঠুর শাস্তির দাবিতে আন্দোলনও করেন এলাকাবাসী।

তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান স্থানীয়রা।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী