শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ড্রেজার ও ভলগেটসহ আটক ৫

নড়াইলের কালিয়ার উপজেলার দেওয়াডাঙ্গা-কুলসুর ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলনকারী ৩০টি ড্রেজার উঠিয়ে দিয়েছে গ্রামবাসী।

বুধবার (০৩ জানুয়ারি) শতাধিক গ্রামবাসী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ড্রেজারগুলো তুলে নিতে বাধ্য করে।

এদিকে নবগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলনকালে তিনটি ড্রেজার, একটি ভলগেটসহ পাঁচজনকে আটক করেছে বড়দিয়া নৌ-পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, এক বছর ধরে কালিয়ার যুবলীগ নেতা রবিউল ইসলাম খানের নেতৃত্বে দৈনিক অন্তত ৫০টি ড্রেজার বসিয়ে ১৫০ ট্রলারে বালি উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। এভাবে বালি উত্তোলনের ফলে একটি বাজার, তিনটি মসজিদ, একটি মন্দিরসহ কয়েকশ’ একর ফসলি জমি নদীতে ভেঙে গেছে।

দেওয়াডাঙ্গা ও নোয়াগ্রামের আসলাম, জহির মোল্লাা, ইলিয়াছ মোল্লা জানান, নদীর কিনারা থেকে এভাবে বালি উত্তোলন বন্ধ করতে যুবলীগ নেতা রবিউলকে অনুরোধ করেন। তিনি কারোর কথা কর্ণপাত করেননি। ক্ষমতার অপব্যবহার করে তিনি বালি উত্তোলন চালিয়ে যান। যাতে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হয়।

দেওয়াডাঙ্গা গ্রামের লিটন সর্দার বলেন, প্রশাসন বরাবর এলাকাবাসীর পক্ষে কয়েক দফা লিখিত অভিযোগ করার হলেও অজ্ঞাত কারণে তারা কখনো কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে এলাকাবাসী অবৈধ বালি উত্তোলন বন্ধ করে দিয়েছেন।
কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আনুর মোহাম্মাদ আনু বলেন, স্থানীয় প্রবাবশালী একটি চত্র বালি উত্তোলন করে কোটি টাকা আয় করছে। এতে সাধারণ জনগণের পাশাপাশি নদীর ব্যাপক ক্ষতি হচ্ছে। প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় আজ সাধারণ জনগণ নদী থেকে ড্রেজার সরাতে বাধ্য হয়েছে।

অবৈধভাবে বালি উত্তোলনের ব্যাপারে কালিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম খান বলেন, ‘আমি চর ইজারা নিয়েছি। সেটা প্রশাসনের নজরে আছে।’

এদিকে বড়দিয়া নৌ-পুলিশ নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালি উত্তোলনকালে তিনটি ড্রেজার, একটি ভলগেটসহ পাঁচজনকে আটক করেছে।

বড়দিয়া নৌ ফাঁড়ির ইনচার্জ এসআই আসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…