মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষ: গুলিতে নিহত ১,আহত ১০

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের
দেওয়াডাঙ্গা গ্রামে বুধবার সকালে দুপক্ষের সংঘর্ষ চলাকালে মাসুদ রানা (৩৫) নামে এক ব্যক্তি গুলিতে নিহত হয়েছেন।
নিহত মাসুদ রানা দেওয়াডাঙ্গা গ্রামের আলী আকবর শেখের ছেলে।

এ সময় নারী ও শিশুসহ আহত হয়েছেন ১০জন।

নবগঙ্গা নদীর চরের বালি কাটাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার ও নবগঙ্গা নদীর চরের বালি কাটাকে কেন্দ্র করে দেওয়াডাঙ্গা গ্রামের কাজল মোল্যা সমর্থিত লোকজনের সঙ্গে আমিনুর শেখ সমর্থিত লোকজনের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কাজল মোল্যা সমর্থিত লোকজন চরের বালি কাটতে গেলে আমিনুর শেখ সমর্থিত লোকজন তাতে বাঁধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছোড়া
গুলিতে আমিনুর শেখ সমর্থিত মাসুদ রানাসহ ৭জন গুলিবিদ্ধ হন।
দেশীয় ধারোলো অস্ত্রের আঘাতে ৩জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ মাসুদ রানাকে
উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনার পর তিনি মারা যান।
আহতদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নড়াইল সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম আরো জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৫জনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। লাশের ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী