শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ, আটক-৩

নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তানিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ
পাওয়া গেছে।

সোমবার (১৭ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।

তানিয়া বাহির গ্রামের গোলাপ মোল্যার মেয়ে।

পুলিশ ও এসিডদগ্ধ তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে বাহির গ্রামের প্রতিবেশী মৃত মোস্তফার ছেলে জুয়েল ব্যবসা করার জন্য তানিয়ার কাছ থেকে ১৫ লাখ টাকা ধার নেন। তানিয়া তার পাওনা টাকা ফেরত চাইলে জুয়েল নানা তালবাহানা শুরু করে এবং বিভিন্ন সময় এসিড মেরে তানিয়াকে হত্যার হুমকি দিয়ে আসছিল। হুমকির কারণে নিরাপত্তার অভাবে তানিয়া গত ১৩ আগস্ট নড়াইল সদর থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) দায়ের করেন এবং যশোর শহরের শংকর পাশায় তার স্বামী মাসুদ হাসানের বাড়ি চলে যান।

স্থানীয় গ্রাম্যভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার কথা বললে সোমবার তানিয়া তার
বাবার বাড়িতে আসেন। ওই দিন রাতে সাধারণ ডায়েরির কপি দেখানোর জন্য তানিয়া তার বাবার বাড়ি থেকে পাশে চাচার বাড়িতে যাওয়ার সময় দেনাদার জুয়েল ও তার সহযোগী অহিদুর তানিয়ার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মশিউর রহমান বাবু জানান, এসিডদগ্ধ তানিয়াকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তানিয়ার পিঠসহ শরীরের বিভিন্ন স্থান পুড়ে গেছে।

নড়াইলের পুলিশ সুপার মো: জসিম উদ্দিন জানান, গৃহবধূ তানিয়ার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জুয়েল ও তার সহযোগী অহিদুরসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান