শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বর্নাঢ্য আয়োজনে ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠিত

মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই স্লোগানকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন পিপিএম (বার) এর সভাপতিত্বে শনিবার (৩১ অক্টোবর) সকালে নড়াইল জেলা পুলিশ লাইন অডিটোরিয়ামে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম (অপারেশন এন্ড প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ রানা (সদর), অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শেখ ইমরান (সদর সার্কেল নড়াইল), জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিক।

কমিউনিটি পুলিশিং এর সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান সহ নড়াইল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ও ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সেক্রেটারি নড়াইল জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যর এসময় উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ অনেকটা নিয়ন্ত্রণে। পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কমুউনিটি পুলিশিং এর মাধ্যমে অপরাধ কমে আসছে যেমন নাশকতা, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, আরো অনেক কিছু কমে আসছে। আমরা আশা করি সামনের দিনগুলি এর থেকে আরো ভালো কাজ করে জনগণকে সুরক্ষিত রাখব।

পরে ভালো কাজের উপহারস্বরূপ জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান ও জেলা পুলিশের এসআই মোহাম্মদ সাইফুল ইসলামকে ক্রেস্ট প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • বজ্রপাতে একসঙ্গে প্রাণ গেল ৬ জনের
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
  • ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা, গেজেট প্রকাশ করল সরকার
  • নিখোঁজের দিন দ্বীপের সঙ্গে বাসার নিচে তাহসিফ, সিসি ফুটেজে যা দেখা গেল