বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বাইসাইকেল চড়ে টিকা কেন্দ্র পরিদর্শন করলেন ডিসি

বাইসাইকেল চড়ে নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়ন পরিষদ টিকাদান কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিদর্শন করেছেন নড়াইলের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় তিনি জনসাধারণকে উদ্বুদ্ধ করতে পঞ্চাশোর্ধ্ব কৃষকের অতি পুরাতন একটি সাইকেল চালিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করেন।

ইউনিয়ন পরিষদের সামনে চাপুলিয়া-দাদনতলা সড়কে তার এই সাইকেল চালানোর দৃশ্য উপস্থিত অনেকেই দেখে তাকে মাটি ও মানুষের ডিসি ডিসি উপাধিতে ভূষিত করেছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কলেজ জীবনের স্মৃতি উল্লেখ করে বলেন, আমাদের শৈশব-কৈশোরজুড়ে ছিল বাইসাইকেল। আমার কলেজ জীবনের স্বপ্নের বাইসাইকেল ছিল চায়না ফনিক্স। গ্রাম-শহর সবখানেই শুধু বাহন হিসেবে নয়, বরং এখন স্বাস্থ্যরক্ষার জন্যও বাইসাইকেল চালানো হচ্ছে। তিনি আরও বলেন, বাইসাইকেলকে পরিবেশবান্ধব সবুজ বাহন বলা হয়ে থাকে। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে অনেক দিন পর সাইকেল চালিয়ে বেশ উপভোগ করেছি এবং মজাও পেয়েছি।

এ সময় সবুজ শ্যামল ধানক্ষেতে কাজ করছিল অসহায় স্বামী হারা জ্যোৎস্না বেগম, তার দুঃখের কাহিনী শুনে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাকে অফিসে আসতে বলেন।

সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে তার অন্যরকম সম্পর্ক থাকায় তাকে মাটি ও মানুষের ডিসি বলে অবিহিত করেন।

সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ও স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ডিসির বাইসাইকেল চালানো সত্যিই অসাধারণ ও অনুকরণীয় হয়ে থাকবে।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা