বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে বিকাশ প্রতারণায় খোয়া ৫০হাজার টাকা উদ্ধার, প্রকৃত মালিককে প্রদান

নড়াইলে বিকাশ প্রতারণায় খোয়া ৫০হাজার টাকা উদ্ধার করেছে পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। উদ্ধার হওয়া টাকা প্রকৃত মালিককে প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়- নড়াইলের পুলিশ সুপার (এসপি) প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর অফিসে গত ২১/০১/২২ তারিখ আফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, নড়াইল বরাবর একটি লিখিত অভিযোগ করেন, গত ২০/১২/২১ তারিখ অনুমান সকাল আনুমানিক ৭টার দিকে অজ্ঞাতনামা বিবাদী তার ব্যবহারী মোবাইল সীম নং-০১৭৩৫-৩৯০৭২৮ ব্যবহার করে বাদীর মোবাইল সীম নং-০১৯৬০-০৬৩৭৮৭ তে প্রতারণার মাধ্যমে ৫০০০০/- টাকা বিবাদীর মোবাইল বিকাশ সিম নাম্বার ০১৭২৬-৫৫৫৭১৮ তে বিকাশ করার জন্য বলে। বাদী বিবাদীর কথায় সরল বিশ্বাসে ইং-২২/১২/২০২১ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে নড়াইল শহর চৌরাস্তার বিকাশের দোকানের মাধ্যমে বিবাদীর বিকাশ সিম নাম্বার ০১৭২৬-৫৫৫৭১৮ তে ৫০,০০০/- টাকা বিকাশ করে দেয়। তিনি টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন। পুলিশ সুপার তার আকুতি অনুধাবন করে বিষয়টি পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসকে হারানো টাকা গুলি দ্রুত উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইলে কর্মরত এএসআই (নিঃ) মোঃ কামাল হোসেন উক্ত অভিযোগের দায়িত্ব গ্রহণ করে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে টাকা গুলি উদ্ধারের জন্য আন্তরিকতার সাথে কাজ শুরু করেন। তদন্তকালীন সময়ে বিকাশ এজেন্টের ঠিকানা সাবিনা বেগম(৪৪), পিতা-শামচুল শিকদার, সাং-বাজড়া, থানা-আলফাডাঙ্গা, জেলা-ফরিদপুর চিহ্নিত করে বর্ণিত ৫০,০০০/- টাকা উদ্ধার করেন। পুলিশ সুপার, নড়াইল এর নির্দেশক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নড়াইল এর ইনচার্জ পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাস তার কার্যালয়ে ডেকে অভিযোগকারীর হাতে আনুষ্ঠানিকতার মাধ্যমে ইং ২৭/০১/২০২২ খ্রিঃ রাত ৯টার দেক ৫০,০০০/- টাকা তুলে দেন।
এ সময় অভিযোগকারী হারোনো টাকাটি পেয়ে আনন্দিত হয়। সে পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের ধন্যবাদ জানান।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান
  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি