শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে ভূয়া ক্যাপ্টেন আটক

বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে নড়াইলের লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তি দেয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে এক ভূয়া ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয় (২৯) নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের ইউনুস শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূয়া ক্যাপ্টেন হাসিবুল ইসলাম হৃদয় গত কয়েকদিন ধরে লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের কাছে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে ঐ বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের বিএনসিসি’র বৃত্তি দেবে বলে জানায়।

সে গত বুধবার বিদ্যালয়ে আসলে শিক্ষক ও স্কাউট শিক্ষার্থীরা তাকে যথারীতি গার্ড অব অনার প্রদান করেন।

সোমবার সকালে ওই ভূয়া ক্যাপ্টেন বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের কাছে বৃত্তির টাকা, পোষাক সহ বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে কিছু টাকা দাবি করে।

বিষয়টি প্রধান শিক্ষকসহ শিক্ষার্থীদের সন্দেহ হলে তারা স্থানীয় লোহাগড়া থানা পুলিশ প্রশাসনকে অবহিত করলে লোহাগড়া থানার এসআই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়