সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জিয়ার মরণোত্তর বিচারের দাবিতে

নড়াইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে নৃশংস ভাবে হত্যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে খুনি জিয়াউর রহমানকে মরণোত্তর বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে নড়াইলের কালনা ঘাট থেকে তুলারামপুর পর্যন্ত নড়াইল-যশোর সড়কের বিভিন্ন পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বিচার চেয়ে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু,পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, দেবাষিশ কুন্ডু মিটুল, জেলা আওয়ামীলীগ নেতা হাফিজ খান মিলন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তরিকুল ইসলাম উজ্জল, সাধারন সম্পাদক এস,এম পলাশ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, যুবলীগনেতা গাউসুল আযম মাসুম, সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু স্কোয়াড এর সদস্য শরফুল আলম লিটু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রকিবুজ্জামান পলাশ, সাবেক সভাপতি নিলয় রায় বাধনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি