রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে মিথ্যা অপহরণ মামলা মাথায় নিয়ে ঘুরচ্ছে এক প্রবাসী যুবক

নড়াইলের সদর উপজেলার হবখালী ইউনিয়নের ভান্ডালীপাড়া গ্রামের শেখ রজব আলীর মেয়ে দুই সন্তানের জননী তানজিরা খানম (২২) ফেসবুকে প্রেমের সর্স্পক হয় পাশের শংকরপুর গ্রামের মোশারেফ খানের ছেলে মালোশীয়া প্রবাসী জসিম খানের সাথে। জসিম খান ছুটিতে বাড়ি আসলে উভয়েরর মাঝে প্রেমের সস্পর্ক আরো গভীর হয়ে যায়। এক পর্য়ায়ে তানজিরা খানম তার ৮ বছরের ছেলে তামিম মোল্যা কে সাথে নিয়ে গোপালগজে চোখের ডাক্তার দেখানো নাম করে প্রেমিক জসিম খান কে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তানজিরা খানমের ভাই রওশন শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় জসিম খান কে প্রধান আসামি করে ৬ জনের নামে অপহরণ ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নং ০৫ তারিখ ০৪/০৩/২০২২ ইং।

মামলা সুত্রে জানা গেছে, গত ২৮ ফ্রেরুয়ারী ২০২২ ইং তারিখে সকাল আনুমানিক ৮ টার দিকে তানজিরা খানম পাজারখালি বাজারের দক্ষিণ পাশে ইউনিয়ন পরিষদের সামনে গোপালগজ্ঞে চোখের ডাক্তার দেখানোর জন্য গাড়ীর অপক্ষো করতে থাকে । প্রধান আসামি জসিম খানের সহযোগিতায় ৫জন মিলে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে আমার বোন তানজিরা বেগম (২২) ও তার ছেলে তামিম ( ৮) কে জোর পূর্বক মাইক্রোবাসে জসিম খান তুলে নিয়ে নড়াইলের দিকে পালিয়ে যায়। তানজিরা খানম ও তার ছেলে তামিম মোল্যা কে বিভিন্ন আতœীয় স্বজনদের বাড়িতে খোজাখুজি করে না পেয়ে নড়াইল সদর থানায় জসিম খান কে প্রধান আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করি ।

এ দিকে অপহরণ ঘটনাটি নিয়ে সাংবাদিকরা রিপোর্টেরে জন্য অনুসন্ধানে মঙ্গলবার দুপুরে অপহৃত তানজিরা খানমের বাড়িতে গেলে মা নুরজাহান বেগম বলেন, আমার মেয়ে তানজিরা খানম গত ২৮ র্ফেরয়ারি গোপালগঞ্জে চোখের ডাঃ দেখাবে বলে তার ৮ বছরের ছেলে তামিম মোল্যা কে নিয়ে যায়। তানজিরার সাথে আমার ওই দিন একাধিক বার ফোনে কথা হয় এবং বলে মা আমি এখন ছিরিয়ালে দাড়িয়ে আছি ডাক্তার দেখায় চলে আসবো। সে বিকালে আবার ফোন দিয়ে বলে মা আমি চলে আসতেছি । সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমি ফোন দিলে তানজিরা রাতে রান্নার কথা বলে দেয় । এরপর রাত ৮ টার দিকে তার ফোন বন্ধ পাই। পরে সাংবাদিকরা নূর জাহান বেগম কে জিগাসা করে আপনার মেয়ে সকাল ৮টার দিকে অপহরণ হলো আপনি বলছেন সন্ধ্যা ৭টার সময় তার সংগে কথা হয়েছে।

এ দিকে এলাকার কিছু লোক নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, এর আগেও তানজিরা খানম দুইজনের লোকের সংগে পরকীয়া প্রেম করে পালিয়ে গিয়েছিল । তানজিরা খানমের বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নাই। তানজিরার ভিডিও ক্লিপ থেকে জানা যায়,সে অপহৃত হয় নাই সে স্বইচ্ছায় আসামি জসিম খান কে নিয়ে চলে গেছে। আরো জান যায় একই গ্রামের মওলার স্ত্রী পারভীন বেগম তানজিরার একান্ত সহোযোগি হিসাবে কাজ করছে। পারভীন বেগমের স্মামী কুয়েত প্রবাসী হওয়ায় সে বিভিন্ন লোকের সাথে মহিলাদের ফোনে বা ফেসবুকে প্রেম করায় দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে । পাশের গ্রামের চায়না নামে এক মহিলার ঘর সংসার ভেংগে দিয়েছে।

মামলার প্রধান আসামি জসিম খানের সাথে কথা হলে তিনি বলেন, আমি প্রবাসে এবং দেশে থাকা কালিন সময়ে তানজিরা খানম ও পারভিন বেগম আমার কাছ থেকে ৭/৮ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে । সে স্বইচ্ছায় আমার কাছে এসে ছিলো। আমি তাকে অপহরণ করি নাই, আমি তানজিরা খানম কে বাড়ি যেতে বল্লে সে আমাকে নানা ধরনের হুমকি দিত এবং আমাকে “জেলের ” ভাত খাওয়াবে বলে সাফ জানিয়ে দেয়। এই অপহরণ মামলার বাদী মোঃ রওশন শেখের সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হন নাই বরং নয় ছয় করে এড়িয়ে যান। মামলার তদন্ত কারি কর্মকর্তা এস আই নান্নু মিয়া মুঠোফোনে কথা হলে তিনি বলেন, তানজিরা খানম ২২ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবান বন্দী দিয়েছেন এবং আদালতের আদেশ মোতাবেক মামলার কার্যক্রম চলবে।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি