বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে রাজমিস্ত্রী নিখোঁজ থানায় ডায়েরি

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া গ্রামের মো. রাজিব মোল্যা (৩২) নামে এক রাজমিস্ত্রী ৮দিন যাবত নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজের তিনদিন পর গত ১৬ মার্চ রাজিবের শশুর দাউদ খান কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। রাজমিস্ত্রি রাজিব উপজেলার কলাবাড়িয়া গ্রামের মো. ছালাম মোল্যার ছেলে।

পুলিশ ও নিখোঁজের পারিবারিক সুত্রে জানা যায়, বিগত ৭ বছর আগে রাজিব কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. দাউদ খানের মেয়ে শিখা বেগমকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করতেন। প্রতিদিনের মত গত ১৩ মার্চ সকালে উপজেলার সালামাবাদ ইউপির বাকা গ্রামের একটি বাড়ীতে কাজ করার নাম করে বেরিয়ে আসে। এরপর সে আর ফিরে আসেনি। আত্মীয় স্বজনদের কাছে খোঁজ নিয়েও তার কোন সন্দান মেলেনি। রাজিবের স্ত্রী শিখা বেগম জানান, ওইদিন সে কোথাও কাজে যায়নি বলে বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন। এ ছাড়া নিখোঁজ হওয়ার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। দুটি শিশু সন্তান নিয়ে শিখা বেগম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে জানান। কালিয়া থানার ওসি (তদন্ত) মো. রতনুজ্জামান বলেন, এখন পর্যন্ত নিখোঁজ রাজিবের সন্ধান মেলেনি। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানোসহ সবধরনের পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর