রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মুজিববর্ষ উপলক্ষে

নড়াইলে শিক্ষার্থীদের অংশ গ্রহণে ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে নড়াইলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে ঐতিহাসিক ও দর্শনীয় স্থান সমূহের ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের আয়োজনে এবং ‘প্রাণের শহর নড়াইল’ ফেসবুক গ্রুপের সহযোগিতায় শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মির্জা গালিব সতেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক সাংবাদিক আসাদ রহমান, জেলা মহিলা যুবলীগের আহবায়ক নাসিমা রহমান পলি, ‘প্রাণের শহর নড়াইল’ ফেসবুক গ্রুপের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা কে এম রাহাদ নেওয়াজ, মোনালিসা নিতু, মনিকা-লতা একাডেমির পরিচালক সবুজ সুলতান, মুন্সী রওনক জাহান, মুন্সী ইশরাত জাহান, উর্মি জাহান, সজিব হাসনাত প্রমুখ।

এস এম সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ বা নৌকা, চারণকবি বিজয় সরকারের বাড়ি, অরুণিমা রিসোর্র্ট, জমিদার বাড়ি, নড়াইল ভিক্টোরিয়া কলেজ, নিশিনাথতলা, শেখ রাসেল সেতু, নলদী কালি মন্দির, ইছামতি ও কালিয়ার পদ্মবিলসহ দুই শতাধিক ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের ছবি জমা পড়ে।

এসব ছবি থেকে ছয়জনকে পুরষ্কৃত করা হয়। ‘প্রাণের শহর নড়াইল’ ফেসবুক গ্রুপে গত ৫ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ফটো আহবান করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন-আহম্মেদ সুজায়েত (চারণকবি বিজয় সরকারের বাড়ি ও অরুণিমা রিসোর্ট), দ্বিতীয় স্থান-রকি (নড়াইল হাটবাড়িয়া জমিদার বাড়ি), তৃতীয়-সানিয়া (কালিয়া পদ্মবিল), চতুর্থ-অনুশ্রী পান্ডে সৃষ্টি (ধর্মমঙ্গলা কালিমন্দির ও এস এম সুলতানের ভ্রাম্যমাণ শিশুস্বর্গ বা নৌকা), পঞ্চম-বিথি সুলতানা (নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের পুরাতন ভবন) এবং ষষ্ঠ-রাতুল হাসান (হাটবাড়িয়া ও রামকান্তপুর জমিদার বাড়ি)।

আয়োজকরা জানান, শিক্ষার্থীসহ তরুণদের সৃজনশীল ও ইতিবাচক কাজে অনুপ্রাণিত করতে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পরবর্তীতেও বিভিন্ন ধরণের সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হবে।

এর আগে গত ২৮ আগস্ট পরিবেশ-প্রকৃতি বিষয়ক ফটো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড

দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতেবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিটি কর্পোরেশন ও শহরাঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনাবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ
  • মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?