শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সৌদি প্রবাসী গ্রেফতার

নড়াইলের কালিয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে মাসের পর মাস ধর্ষণ করার অভিযোগে ধর্ষক সৌদি প্রবাসী শের আলী বিশ্বাস (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মাসুম বিশ্বাসের ছেলে।

এ ঘটনায় কালিয়া থানায় মামলা দায়ের হয়েছে।
ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৌদি প্রবাসী শের আলী প্রায় ৫-৬ মাস আগে সৌদিআরব থেকে দেশে ফিরে আসার পর তার প্রতিবেশী উপজেলার পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ুয়া দরিদ্র পরিবারের ওই মেয়েটির দিকে তার ললুপ দৃষ্টি পড়ে। সে ওই পরিবারকে নানা ভাবে সহযোগিতা করতে থাকে। সৌদি প্রবাসী শের আলী কোমলমতি ওই ছাত্রীর সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে। এক পর্যায়ে তাকে বিয়ের প্রলোভনে রাজি করিয়ে তাকে গত প্রায় ২-৩ মাস যাবত ধর্ষণ করে আসছিল। বৃহস্পতিবার ওই ছাত্রীর পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা ঘটনাটি জানতে পেরে কালিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ওই লম্পটকে গ্রেফতার করে।

এ বিষয় কালিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, লম্পট শের আলীকে ধর্ষণের দায়ে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
ধর্ষক শের আলীকে নড়াইল আদালতে ও ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন

মিঠুন সরকার, যশোর: সবুজ বাংলার বিস্তীর্ণ প্রান্তরজুড়ে এখন কৃষকের সাফল্যের সোনালি হাসি।বিস্তারিত পড়ুন

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

  • জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী