বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে স্বামীর পরকীয়া ফাঁস করায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

নড়াইলের কালিয়ায় স্বামীর পরোকিয়া প্রেমের কথা ফাঁস করে দেয়ার অপরাধে সাথী বেগম (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। উজ্জ্বল রায় নড়াইল থেকে জানান, মঙ্গলবার রাতে উপজেলোর পুরুলিয়া ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে ওই হত্যাঠকান্ডের ঘটনা ঘটে ।

এ ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জিঞ্জাসাবাদের জন্য নিহতের স্বামীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত সাথী বেগম কালিয়া উপজেলার বাহিরডাঙ্গা গ্রামের মো.ফসিয়ার মোল্যার মেয়ে। তার সাত মাস বয়সের একটি পুত্র সন্তান রয়েছে।

নিহতের ভাই সবুজ মোল্যা অভিযোগ করে বলেন, প্রায় দুইবছর আগে উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত ওমর মৃধার ছেলে নাসিরের সাথে তার বোন সাথীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে কলোহ-বিবাদ লেগেই থাকতো। প্রথমে সাথী কাউকে কিছু না জানালেও এক সময় নির্যাতন সহ্য করতে না পেরে প্রতিবেশী এক নারীর সাথে তার স্বামী নাসিরের পরকীয়ার বিষয়টি ফাঁস করে দেয়। এরই মধ্যে মঙ্গলবার রাত ৮ টার দিকে নাসির তাদেরকে ফোনে সাথীর মৃত্যুর খবর জানালে তারা ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন স্বামীর পরোকিয়ার ঘটনা ফাঁস করার কারণে নাসির ও তার পরিবারের লোকজন তার বোনকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে। নিহত সাথীর স্বামী নাসিরসহ তার স্বজনরা ওই অভিযোগ অস্বীকার করেন। ঘটনাটিতে পুলিশ সাথীর স্বামী নাসির মৃধা(২৬) ও নাসিরের ভাবি লাবনী বেগমকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নাসিরের পরিবারের বাকি সদস্যরা পলাতক রয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সেখ কনি মিয়া বলেন, গৃহবধুর মৃত্যুর ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাসির ও তার ভাবী লাবনী বেগমকে আটক করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী