শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলের পথিকৃত নাট্য সংগঠন চিত্রা থিয়েটারের রজত জয়ন্তী পালিত

নড়াইলের পথিকৃত নাট্য সংগঠন চিত্রা থিয়েটারের রজত জয়ন্তী পালিত হয়েছে।

রজত জয়ন্তী উপলক্ষে সংগঠনের কর্মীরা ভোরে নড়াইলের ১শ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিত্বের বাড়িতে বাড়িতে গিয়ে ফুলেল শুভেচ্ছা প্রদান, মুক্তিযুদ্ধে শহীদদের গণকবর ও বধ্যভূমিতে পুস্পমাল্য অর্পণ, চিত্রশিল্পী সুলতান মঞ্চে সমাজে বিভিন্ন অপশক্তির বিরুদ্ধে ২৫টি কুশপুত্তলিকা দাহ, রজত জয়ন্তীতে ২৫টি মোমবাতি প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে ভার্চুয়াল আড্ডায় মিলিত হয়।

এদিন সকালে বর্ষণমুখর দিনে চিত্রা থিয়েটারের পক্ষ থেকে সবার বাসায় গিয়ে ব্যতিক্রমী প্রভাতি শুভেচ্ছা বিনিময়কালে রজত জয়ন্তীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মলয় কুন্ডু, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক ও মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান হিট্টু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু, চিত্রা থিয়েটারের সাধারণ সম্পাদক ইমান আলী মিলন প্রমুখ।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংগঠনটির অনুষ্ঠান সীমিত করা হয়।

জানা যায়, দীর্ঘ এই ২৫টি বছর চিত্রা থিয়েটারের গতিশীল নেতৃত্ব নড়াইলের ঐতিহ্যসহ নড়াইলে মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপটকে তারা তুলে ধরেছে এবং বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলন, সামাজিক ও মানবিক কর্মকান্ডের সাথে যুক্ত থেকেছে। সংগঠনটি সংস্কৃতির আলো ঘরে ঘরে পৌঁছে দিতে আবিরাম কাজ করে চলেছে।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক