সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরচুলা পরে বিয়ের আসরে যুবক, ফাঁস হতেই গণধোলাই!

ঘটনাটি ভারতের বিহার রাজ্যের। মাথায় চুল নেই, সেই তথ্য গোপন করেই বিয়ের পিঁড়িতে বসতে গিয়েছিলেন সেখানকার এক যুবক। পরচুলা পরে টাক ঢেকেছিলেন তিনি। তার উপর পরিপাটি করে বসিয়েছিলেন বিয়ের পাগড়ি। কিন্তু বিয়ের আসরে তার গোপন রহস্য ফাঁস হতে বেশি সময় লাগেনি। পরিণতিও হয়েছে করুণ।

বিয়ে শুরুর আগেই বরের টাক আবিষ্কার করে ফেলেন কনের পরিবারের সদস্যরা। তারপরই শুরু হয় মারধর। বিয়ের আসরেই চড়-থাপ্পড় ও গণধোলাই দেওয়া হয় বরকে। টেনে খুলে দেওয়া হয় তার পাগড়ি। পরচুলা নিয়েও টানাটানি করা হয়। গোটা ঘটনাটি ধরা পড়েছে ভিডিওতে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, বরের সাজে বসে থাকা এক যুবককে চড়-থাপ্পড় মারছেন কয়েকজন। সঙ্গে চলছে অকথ্য ভাষায় গালিগালাজ। যুবক সন্ত্রস্ত হয়ে বসে আছেন। মাঝে মাঝে হাত জোড় করে কনের আত্মীয়দের কাছে কিছু অনুরোধ করছেন। কিন্তু কেউ তার কথা শুনছেন না। যুবককে দুই হাতে পরচুলা চেপে ধরে রাখতেও দেখা গেছে। যদিও নিরপেক্ষভাবে ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

জানা গেছে, ওই যুবক বিহারের গয়ার ইকবালপুর এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি বাজাউরা গ্রামে দ্বিতীয়বার বিয়ে করতে গিয়েছিলেন। কিন্তু সেখানেই তাকে এমন বিপত্তির মুখে পড়তে হয়েছে। এই ভিডিও দেখে নেটাগরিকেরা নানা জনে নানা মন্তব্য করছেন। কেউ যুবককে নিয়ে ঠাট্টা করছেন। কেউ আবার মাথায় চুল নেই বলে তার হেনস্থার প্রতিবাদ করছেন। তবে অনেকেই বলছেন, সত্য গোপন করে বিয়ে করতে যাওয়া তার উচিত হয়নি।
সূত্র: ইন্ডিয়া টুডে, জাগরণ, নিউজ১৮

একই রকম সংবাদ সমূহ

‘মক্কা জোট’ হবে এক যুগান্তকারী প্ল্যাটফর্ম: তুরস্ক

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ গড়তে যাচ্ছে, তাবিস্তারিত পড়ুন

‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের

বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে এক করে দেখার প্রবণতা ভারতের কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকরবিস্তারিত পড়ুন

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

  • মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল
  • সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন