রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরীক্ষার প্রথম দিনেই পরিবহন বিড়ম্বনায় যবিপ্রবি শিক্ষার্থীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতক ৩য় ও ৪র্থ বর্ষের পরীক্ষার প্রথম দিনেই পরিবহন বিড়ম্বনায় পড়েছে শিক্ষার্থীরা। গতকাল পরিবহন শিডিউল বিপর্যয় ও পরিবহন সংকটের কারণে ধারণ ক্ষমতার তুলনায় অতিরিক্ত পরীক্ষার্থীর চাপে স্বাস্থ্যবিধি মানতে পারেনি পরীক্ষার্থীরা। অনেকেই পরীক্ষা হলে পৌঁছাতে পারেনি নিদিষ্ট সময়ের পূর্বে। ইতিপূর্বে স্নাতককোত্তর পরীক্ষার সময়ও একই সমস্যার কারণে স্বাস্থ্যবিধি লঙ্ঘনসহ ভোগান্তির স্বীকার হয় আবাসিক হলের বাইরে থাকা পরীক্ষার্থীরা।

যবিপ্রবির তৃতীয় ও চতুর্থ বর্ষের অনেকে পরীক্ষার্থীয় ক্যাম্পাসের বাইরে থেকে পরীক্ষা দিচ্ছে। গত ২৮ সেপ্টেম্বর পরীক্ষার সময় অনুযায়ী বাস শিডিউলও করে প্রকাশ করে যবিপ্রবি পরিবহন কর্তৃপক্ষ। শিডিউল অনুযায়ী বাস সকাল ৮:৫০ ঘটিকায় এবং ১২:০০ ঘটিকায়, যা চাচড়া এবং মনিহার থেকে ক্যাম্পাসের উদ্দেশ্য ছেড়ে আসবে বলে উল্লেখ করা হয়। তবে গতকাল শিডিউল অনুযায়ী মেলেনি বাসের দেখা , দুপুর ১২:০০ ঘটিকার বাস ক্যাম্পাস থেকে প্রায় ৩০ মিনিট বিলম্বে ছেড়ে এসে পালবাড়ি পৌঁছায় ১২;৪০ ঘটিকায় । এতে করে চরম ভোগান্তিতে পরে পরীক্ষার্থীরা।

এই বিষয়ে রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে অনেক আলোচনা সমালোচনা ঝড়। পরিবহন প্রশাসনের অবহেলা ও সমন্বয়হীনতাকে দায়ী করছে শিক্ষার্থীরা।

এই বিষয়ে কাবির হোসাইন নামের এক শিক্ষার্থী তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, দুপুর ১২:০০ ঘটিকার বাস ক্যাম্পাস থেকে প্রায় ৩০ মিনিট বিলম্বে ছেড়ে এসে পালবাড়ি পৌঁছায় ১২ঃ৪০ ঘটিকায়। এতে যাদের পরীক্ষা ১ঃ০০ ঘটিকায় ছিলো তাঁদের ভোগান্তির স্বীকার হতে হয়েছে। এদিকে বাস লেট করে আসার কারণে পরীক্ষার সময় মেইনটেইন করতে গিয়ে প্রচন্ড গতিতে বাস চালানো শুরু করেন ড্রাইভার। এতে করে আমরা পরীক্ষার্থীরা যারা পরীক্ষার হলে যথাযথ সময়ে উপস্থিত হতে পারি নাই তাঁরা অনেকে পরীক্ষার হলে মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের এই ৪০ মিনিটের হয়রানির জন্য দায়ী আসলে কারা??

এক পরীক্ষার্থী বলেন,৮ঃ৫০ ঘটিকার বাস ক্যাম্পাস থেকে ৩০-৪০ মিনিট বিলম্বে ছেড়ে আসে। আরো এক পরীক্ষার্থী জানান, পরিবহন কর্তৃপক্ষের থেকে বাস দেওয়া হয়েছে মাত্র ২ টি , মনিহার-ক্যাম্পাস (দ্বিতল বাস) আর চাঁচড়া-ক্যাম্পাস (দ্বিতল বাস)। সকালের বাসে আমি ছিলাম, ১ বাসে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ছিলো। সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা কারোর পক্ষেই সম্ভব ছিলো না। স্বাস্থ্যবিধি নিশ্চিত না হওয়ায় অনেকের মধ্যে আতঙ্ক-ভীতি কাজ করছে।

এই নিয়ে নিজেদের শারীরিক সুরক্ষা নিয়েও চিন্তিত ও ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

এবিষয়ে জানতে পরিবহন প্রশাসক ও যবিপ্রবি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ জাফিরুল ইসলামের সাথে মুঠোফোনে এবং ক্ষুদ্রে বার্তায় একাধিক বার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা