শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাঁচ গোল করে স্বর্ণের বুট জেতার দৌড়ে সবার আগে রয়েছেন ফ্রান্সের স্ট্রাইকার এমবাপে

কাতারে পাঁচ গোল করে স্বর্ণের বুট জেতার দৌড়ে সবার আগে রয়েছেন ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। পোলিশের জালে দুবার বল পাঠিয়ে বিশ্ব আসরে ২৪ বছরের এই তারকার গোল সংখ্যা ৯। যা ফ্রান্সের হয়ে আর কারো নেই।

এমন তুঙ্গে থাকার পরও স্বর্ণের বুট বা বল কোনটাই চান না এই ফরাসি তরুণ স্ট্রাইকার। শেষ আটে পা রাখার পর তিনি জানিয়েছেন তার আসল লক্ষ্য। বলেছেন, নিজের জন্য কিছু চান না তিনি।

তাহলে তিনি কি চাইছেন? এমন প্রশ্নের জবাবে গেলো আসরের গোল্ডেন বল জেতা এমবাপে বলেন, ফ্রান্সের হয়ে তিন নম্বর ট্রফিটা তার চাই। আর সেটি হলেই কেবল তার পাওয়া পূর্ণ হবে।

বিশ্বকাপ ফুটবলের আসরে সব স্ট্রাইকারই গোল করতে চান। অথচ এমবাপের প্রধান লক্ষ্য গোল করা নয়। দল জিতলেই তিনি খুশি। সোনার বুট দরকার নেই। তার চাই বিশ্বকাপ।

এমবাপে বলেন, আমার একটাই স্বপ্ন। বিশ্বকাপ জেতার জন্যই কাতারে এসেছি। স্বর্ণের বল বা বুট জেতার জন্য আসিনি। এর কোনো একটা পেয়ে গেলে অবশ্যই খুশি হব। যদিও এগুলো আমার লক্ষ্য নয়। আমি জিততে এসেছি। আমার কাপ চাই।

রোববারের ম্যাচে একটি রেকর্ড গড়েছেন এমবাপে। ২৪ বছর বয়স হওয়ার আগেই বিশ্বকাপে তাঁর গোল সংখ্যা ৯। এমন কৃতিত্ব আর কারও নেই। নজির গড়ে খুশি ক্লাব ফুটবলে মেসি, নেইমারদের সতীর্থ।

এমবাপে বলেন, আমি শুধু বিশ্বকাপ ও নিজের ফুটবলে মন দিতে চাইছি। যখন কোনও কাজ মন দিয়ে করি, তখন শুধু সেটাই করি। সে জন্য মিডিয়ার সঙ্গে বেশি কথাও বলতে চাইছি না এখন। এই আসরের জন্য গোটা মৌসুম ধরে প্রস্তুতি নিয়েছি। নিজেকে শারীরিক ও মানসিক ষভাবে তৈরি করেছি। এই প্রতিযোগিতার জন্য নিজেকে সব রকম ভাবে প্রস্তুত করতে চেয়েছিলাম। এবং করেছি।

২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের অন্যতম সদস্য ছিলেন এমবাপে। চার বছরে বেড়েছে তাঁর অভিজ্ঞতা। বেড়েছে তাঁর ফুটবলের ধার। এবার তিনিই দলের প্রধান অস্ত্র, ফরাসি মিসাইল। আর তাই রাশিয়ার পর কাতার থেকেও বিশ্বকাপ দেশে নিয়ে যেতে চান এমবাপে।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান