বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাইকগাছার কপিলমুনিতে দোকানঘর ভাংচুর : ৩০ লাখ টাকার ক্ষতি

ভুমি আপিল বোর্ডের নির্দেশ অমান্য করে প্রকাশ্য দিবালোকে দোকান ঘর লুটপাট ও হামলা চালানো হয়েছে। এসময় দুটি সিসি ক্যামেরা ভাংচুর করে ৩০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছার কপিলমুনি বাজারে মা বস্তালয়ে।

এঘটনায় মা বস্ত্রালয়ের মালিক বিপ্রনাথ দাশ ঝন্টু ও কর্মচারী রাশেদ গুরুত্বর আহত হয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

তালা উপজেলার গংগারামপুর গ্রামের মা বস্ত্রালয়ের মালিক বিপ্রনাথ দাশ ঝন্টু জানান, পাইকগাছা উপজেলার শলুয়া গ্রামের রফিকুল সরদারের ছেলে নাজমুল শাহাদাত সিদ্দিকিদের সহিত দীর্ঘদিন দোকান ঘর নিয়ে বিরোধ চলে আসছে। গত ২৩ বছর উক্ত দোকানে কাপড়ের ব্যবসা করে আসছে। সর্বশেষ ভুমি আপিল বোর্ডের মামলায় ৪-১২৬/২০২১ আপিল বিভাগ মামলায় উক্ত ভুমিতে স্থিতিশীল বজায় রাখার নির্দেশ দেয়। এই আদেশ অমান্য করে নাজমুল শাহাদাত সিদ্দিকি ও তাদের ম্যানেজার রনজিৎ কুমারের নেতৃত্বে গত ৫ মার্চ বিকাল ৪ ঘটিকার সময় কপিলমুনি বাজারের মা বস্তালয়ে প্রকাশ্যে দিবালোকে হামলা চালানো হয়। এসময় দুটি সিসি ক্যামেরা ভাংচুর করে ৩০ লাখ টাকার মালামাল লুটপাট করে। তিনি আরোও জানান, ঘটনাটি পুলিশকে বারবার জাননো স্বর্তেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এবং উভয়পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু বাজার পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেহেতু বিষয়টি তাকে অবহিত করেছি।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, বিষয়টি আমি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলো তাদের দুইপক্ষকে কাগজ-পত্র নিয়ে ৬ মার্চ বিকালে আসতে বলেছি।

একই রকম সংবাদ সমূহ

তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম

সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপিবিস্তারিত পড়ুন

তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি গ্রামে মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়াকে কেন্দ্র করে সোহেলবিস্তারিত পড়ুন

তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছবিস্তারিত পড়ুন

  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত