বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পায়রা বন্দর, পদ্মা লিংক রোডসহ বিভিন্ন প্রকল্পে ব্যবহার হবে বসুন্ধরা বিটুমিন

দেশের বৃহৎ উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা বিটুমিন। তার অংশ হিসেবে এবার পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ বেশ কিছু প্রকল্পের কাজে ব্যবহার হবে বসুন্ধরা বিটুমিন।

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের উৎপাদিত পণ্য বসুন্ধরা বিটুমিন সরবরাহ করতে বসুন্ধরা বিটুমিন ও চীনের নির্মাণ প্রতিষ্ঠান শিং শু কন্সট্রাকশন লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে। এসব প্রকল্পের কাজে চাহিদা অনুযায়ী ৬০/৭০ গ্রেডের বসুন্ধরা বিটুমিন সরবরাহ করা হবে।

আজ শনিবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-১ এ চুক্তি সই হয়েছে।

বসুন্ধরা বিটুমিনের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সচিব মাকসুদুর রহমান এবং চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লিয়াং জুসেন।

এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা বিটুমিনের এজিএম (সেলস) সুকান্ত কুমার সাহা ও হিসাব বিভাগের শ্যামল মিয়া, ডেপুটি ম্যানেজার এজেএম ওবায়দুর রহমান, হায়াত আল গাউস ও আবুজার লস্করসহ সেলস টিমের কর্মকর্তারা। চীনের শিং শু কনস্ট্রাকশন লিমিটেডের চিফ ফাইন্যান্স অফিসার সানি চও, বিজনেস ম্যানেজার রলিং হুউয়াংক, চিফ ইঞ্জিনিয়ার (ডিজাইন টেকনিক্যাল) মা আইউন, মিনিস্ট্রেটর অব সাপ্লাই চেইন জিয়াং রং, মিনিস্ট্রেটর অব মেশিন অ্যান্ড ইকুয়েপমেন্ট চাং ওয়েন ছাংক, এইচআর রাজু আহমেদ ও পারসেজ অ্যান্ড মার্কেটিং ম্যানেজার হাসান মিয়া।

চুক্তি স্বাক্ষর শেষে মাকসুদুর রহমান বলেন, ‘চীনের বৃহৎ একটি নির্মাণ কম্পানি শিং শু কনস্ট্রাকশন লিমিটেড। এই প্রতিষ্ঠানটি আমাদের দেশের পায়রা বন্দর প্রকল্প, পদ্মা লিংক রোড প্রকল্প, কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ তাদের বিদ্যমান এবং আসন্ন প্রকল্পগুলোতে বসুন্ধরা বিটুমিন ব্যবহার করার জন্য চুক্তি সই করেছে। ’

তিনি বলেন, ‘এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে আমরা খুবই আনন্দিত। কারণ তারা মানসম্মত পণ্য ছাড়া তাদের প্রকল্পে ব্যবহার করে না।

বিটুমিনের ক্ষেত্রেও অনেক যাচাইবাচাই করার পর বসুন্ধরা বিটুমিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রতিষ্ঠানটি। তারা বসুন্ধরা বিটুমিনের মান নিয়ে খুবই সন্তুষ্ট। ’

লিয়াং জুসেন বলেন, ‘আমরা বাংলাদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ করেছি এবং এখনো করছি। বসুন্ধরা বিটুমিনের মান অনেক ভালো হওয়ায় আমাদের প্রকল্পের কাজে এই বিটুমিন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, ‘আমাদের কার্যক্রমের ৭ বছরের মধ্যে আজকের এই চুক্তিতে খুবই আনন্দিত আমরা।

আশা করছি ভবিষ্যতে আরো সহযোগীতাপূর্ণ সম্পর্ক বজায় থাকবে আমাদের।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শহীদ দুই সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী
  • ইউপি ভোট নিয়ে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর