শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে

পিতা-মাতাকে আহত করে জমি বিক্রির ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

যশোরের কেশবপুরে পিতা-মাতাকে আহত করে জমি বিক্রির ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত আব্দুল কাদের শেখের পূত্র আনার আলী শেখ ও তার স্ত্রী জায়িদা বেগম-কে তার পূত্ররা ভরন-পোষন না দেওয়ার ধার দেনা করে খেয়ে না খেয়ে তারা কোন রকমে দিনপাত করতে থাকে। ইতিমধ্যে তারা ৩ লাখ টাকার দেনা হয়ে পড়ে। ধার-দেনা পরিশোধ-সহ সংসার চালানোর জন্য আনার আলী শেখ ৬ লাখ টাকার জমি বিক্রি করে ২ লাখ টাকার দেনা পরিশোধ করেন। ১ লাখ টাকা ব্যাংকে রেখে বুধবার বিকালে বাকি ৩ লাখ টাকা বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার সকালে সেখান থেকে ১ লাখ টাকা দেনা পরিশোধের এবং বাকি ২ লাখ টাকা দিয়ে জমি বন্ধক রাখার সিদ্ধান্ত গ্রহণ করেন। বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে পূত্র জিয়ার শেখ, পূত্রবধূ মোমেনা বেগম, অপর পূত্র তরিকুল ইসলাম ও পূত্রবধূ রোজিনা বেগম বৃদ্ধ পিতা আনার আলী শেখ (৮০) ও তার স্ত্রী জায়িদা বেগম (৬৫)-কে বাঁশের লাঠি দিয়ে বেদম মারপিট করে জমি বিক্রির ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। মারাত্নক আহতাবস্থায় এলাকাবাসি আনার আলী শেখ ও তার স্ত্রী জায়িদা বেগমকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে দেয়। হাসপাতাল থেকে চিকিৎস্য শেষে এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে বৃদ্ধ দম্পত্তি জানান।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত