রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের হামলায় মামলার বাদী পঙ্গু হাসপাতালে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জালাল খান নামে মামলার বাদীর ওপর হামলা চালিয়ে পঙ্গু করে দিয়েছে দুর্বৃত্তরা।
ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জালাল উপজেলার ৯নং ওয়ার্ড দক্ষিণ মিরুখালী গ্রামের মৃত. সুলতান খান এর পুত্র।

অভিযোগ সূত্রে জানা যায়, ইতোপূর্বে চিহ্নিত দুর্বৃত্তরা মঠবাড়িয়া পৌর শহরে ভুক্তভোগী জালালকে একা পেয়ে জিম্মি করে কথিত এক নেতার বাসায় নিয়ে একাধিক ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর রাখেন। ওই সময় স্বাক্ষর দিতে অপারগতা প্রকাশ করায় ওই নেতার বাসায় বসে তাকে মারধরও করা হয়। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় জিডি করা হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী ওই পরিবার।
জিডি করার কথা জানতে পেরে ডাকাতি মামলার সাক্ষী দেওয়ার জেরসহ বিভিন্ন ইস্যু তৈরি করে দুর্বৃত্তরা জালালকে হত্যার হুমকি দিতে থাকে। জালাল ভীত হয় প্রশাসনকে জানানোর পাশাপাশি স্থানীয় একটি ফেসবুক টিভিতে সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে চিহ্নিত দুর্বৃত্তদের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ঠিক এর একদিন পরই তার ওপর নিশংস হামলা চালায় ওই চিহ্নিত দুর্বৃত্তরা।

শনিবার ৩ অক্টোবর সন্ধ্যার পর লতিফ চৌকিদারের বাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় ১০/১২ জনের দুর্বৃত্তদের একটি দল তাকে জিম্মি করে হাত ও মুখ গামছা দিয়ে বেঁধে রামদা, লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে হামলা করে তার দুটি পা ও একটি হাত ভেঙে ফেলে।লতিফ চৌকিদার ও তার স্ত্রী উদ্ধার করতে এসে রক্ত দেখে অজ্ঞান হয়ে যান দক্ষিণ মিরুখালী গ্রামের সাবেক ওই চৌকিদার।
এরপর স্বজনরা গুরুতর আহত জালালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বরিশালে রেফার্ড করেন তাকে। সেখান থেকে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন তার স্ত্রী সীমা বেগম। এ পর্যন্ত ১০ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তাকে। তবে এখনও জ্ঞান ফেরেনি তার।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) হাসান মোস্তফা স্বপন জানান, ‘উপজেলার দক্ষিণ মিরুখালী গ্রামের জালালের ওপর নৃশংস হামলার ঘটনা অবগত হয়েছি। এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর আসামীদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্তবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুলের চেয়ারে সালাহউদ্দিনকে বসিয়ে কী বার্তা দিল বিএনপি?

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদের আসন ছাড়ার পরবিস্তারিত পড়ুন

বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’বিস্তারিত পড়ুন

  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি